Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রধানমন্ত্রী মোদী আসছেন! মোরবি ব্রিজ ট্র্যাজেডিতেও সেজে উঠল হাসপাতাল, নিন্দা বিরোধীদের

প্রধানমন্ত্রী পরিদর্শনে আসছে বলে কথা। গুজরাতের হাসপাতালে প্রধানমন্ত্রী মোদী কথা বলবেন মোরবি ব্রিজ দুর্ঘটনায় আহতদের সঙ্গে। ওয়ার্ডে নতুন রং লাগল, নতুন বেড দেওয়া হল।

প্রধানমন্ত্রী পরিদর্শনে আসছে বলে কথা। গুজরাতের হাসপাতালে প্রধানমন্ত্রী মোদী কথা বলবেন মোরবি ব্রিজ দুর্ঘটনায় আহতদের সঙ্গে। ওয়ার্ডে নতুন রং লাগল, নতুন বেড দেওয়া হল। তারপর প্রথম তলা থেকে নীচের তলায় স্থানান্তরিত করা হল রোগীদের। আর প্রধানমন্ত্রী রোগীদের সঙ্গে কথা বলার পর বলে গেলেন এই হৃদয় বিদারক ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক।

মোদী আসছেন! মোরবি ব্রিজ ট্র্যাজেডিতেও সেজে উঠল হাসপাতাল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরবি কেবল ব্রিজ দুর্ঘটনাস্থল ধ্বংসের স্থান পরিদর্শন করেন। তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ঘটনার স্বচ্ছ তদন্ত দরকার। সম্পূর্ণ সত্যের উপর ভিত্তি করে এই তদন্ত চলবে। দোষীদের কঠোর শাস্তি দিতে হবে এই ঘটনায়। প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনকে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়াতে হবে। তাঁরা যাতে সমস্ত সুযোগ-সুবিধা পায় তা নিশ্চিত করতে হবে।

ঘটনাস্থল পরিদর্শনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন স্থানীয় হাসপাতালে যান, আহতদের সঙ্গে কথা বলেন। যাঁরা উদ্ধারকার্যে যুক্তি ছিলেন, যাঁরা ত্রাণের কাজ করছেন তাঁদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। যাঁরা সেখানে কর্মরত ছিলেন তাঁরা উদ্ধার অভিযান সংক্রান্ত সমস্ত তথ্য এবং ঘটনার বিবরণ দেন। উল্লেখ্য, রবিবার রাতে গুজরাতের মোরবি এলাকায় মাচ্ছু নদীর উপর ব্রিটিশ আমলের একটি ঝুলন্ত সেতু ভেঙে পড়ে। ১৪১ জন নিহত হয়েছেন এই ঘটনায়।

ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি হাসপাতালে যান, যেখানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তিনি হাসপাতালে প্রায় ১৫ মিনিট সময় কাটান। কমপক্ষে ৬ জন আহতের সঙ্গে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী তাঁদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। হাসপাতালে তাঁদের চিকিৎসার বিষয়ে জিজ্ঞাসা করেছেন।

উল্লেখ্য, ভেঙে পড়া সেতুটি মরবি শহরের দরবারগড় প্রাসাদ ও স্বামী নারায়ণ মন্দিরকে সংযোগ করেছে। প্রধানমন্ত্রী এদিন দরবারগড় প্রাসাদে পৌঁছন। সেখানে সংস্কারের কাজে প্রযুক্তিগত কী ভুল হতে পারে, তা নিয়ে কথা বলেন কর্মকর্তাদের সঙ্গে। তারপর তিনি মরবি জেলার পুলিস সুপারের কার্যালয়ে পরিদর্শন করেন। এবাং স্থানীয় কর্মকর্তা ও নিহতদের পরিজনদের সঙ্গে দেখা করেন। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। তারপর তিনি মোরবি শহরে এক ঘণ্টার সফরের পর হেলিকপ্টারে করে আমেদাবেদ রওনা দেন।

এদিকে প্রধানমন্ত্রী সফরের আগে হাসপাতালের নতুন সজ্জা নিয়ে বিরোধীরা কটাক্ষ করেছেন। যেখানে এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটল, তারপর প্রধানমন্ত্রী রোগীদের সঙ্গে কথা বলতে যাবেন বলে হাসপাতালের সেজে ওঠা, আসনে গুজরাতের অনুন্নয়নপে চিত্রটাই প্রকট করে বলে বিরোধীরা অভিযোগ করছেন। কমপক্ষে ৪০ জন হাসপাতালের বহির্ভাগে রং করার কাজ করেছেন রাতভর। ওয়ার্ডের ভিতরেও সৌন্দর্যায়নের কাজ হয়েছে। হাসপাতাল প্রধানমন্ত্রীর সফরের কারণে চারটি এয়ার কুলারও পেয়েছে। কংগ্রেস ও আপ এই ঘটনার নিন্দা করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+