হানিপ্রীতকে কাছে রাখতে ডেরায় 'বিগ বস' গেম, চাঞ্চল্যকর অভিযোগ বিশ্বাস গুপ্তার

হানিপ্রীত কখনই গুরমিত রাম রহিমের দত্তক নেওয়া কন্যা নন। দুজনকে আপত্তিকর অবস্থায় তিনি দেখেছন, জানালেন হানিপ্রীতের প্রাক্তন স্বামী বিশ্বাস গুপ্তা।

হানিপ্রীত কখনই গুরমিত রাম রহিমের দত্তক নেওয়া কন্যা নন। দুজনকে আপত্তিকর অবস্থায় তিনি দেখেছন। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনই চাঞ্চল্যকর তথ্য় তুলে ধরলেন হানিপ্রীতের প্রাক্তন স্বামী বিশ্বাস গুপ্তা।

হানিপ্রীতকে কাছে রাখতে ডেরায় 'বিগ বস' গেম, চাঞ্চল্যকর অভিযোগ বিশ্বাস গুপ্তার

বিশ্বাস গুপ্তা জানান, হানিপ্রীতকে যে তিনি দত্তক নিয়েছেন, সেরকম কোনও আইনি নথিপত্র নেই। টেলিভিশন শো বিগ বসের মতই একবার ৬টি দম্পতিকে নিয়ে একটি খেলা খেলেছিল রাম রহিম। সেসময়ে হানিপ্রীত রামরহিমের সঙ্গেই রাতে থাকতেন আর তিনি গুফার বাইরে শুতেন বলে শুক্রবার জানিয়েছেন বিশ্বাস গুপ্তা। খেলা শেষ হওয়ার পর হানিপ্রীতকে দত্তক নেওয়ার কথা ঘোষণা করে রাম রহিম।

হানিপ্রীতকে কাছে রাখতে ডেরায় 'বিগ বস' গেম, চাঞ্চল্যকর অভিযোগ বিশ্বাস গুপ্তার

২৮দিন পর এই খেলা শেষ হওয়ার পর রাম রহিম হানিপ্রীতকে বলে, মেয়ে কি বাবার কাছে একটা রাত থাকতে পারে না। এরপর একরকম জোর করেই বিশ্বাস গুপ্তাকে রাম রহিমের গুফা থেকে বের করে দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। এরপরই একদিন হানিপ্রীতকে রাম রহিমের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন তিনি। এরপর তাঁকে ভয়ও দেখানো হয় বলে অভিযোগ করেছেন বিশ্বাস গুপ্তা।

তিনি আরও বলেন, জেলে থাকলেও রাম রহিমের ক্ষমতা প্রচুর। জেল থেকেই সে ডেরা চালাচ্ছে । সাংবাদিক সম্মেলনের পর তাঁকেও খুন করা হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন হানিপ্রীতের প্রাক্তন স্বামী ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+