২০০২ হিট অ্যান্ড রান মামলা : সাক্ষী হিসাবে কমল খানকে তলব নিয়ে সলমন খানের আবেদন খারিজ করল হাইকোর্ট

মুম্বই, ১ ডিসেম্বর : ২০০২ সালের হিট অ্যান্ড রান মামলা নিয়ে হাইকোর্টে ফের ধাক্কা খেলেন বলিউড সুপারস্টার সলমন খান। সলমন এই মামলার সাক্ষী হিসাবে কমল খানকে যাতে তলব করা হয় তার আর্জি জানিয়েছিলেন। কিন্তু সোমবার বম্বে হাইকোর্ট সলমনের সেই আবেদন খারিজ করে দিয়েছে। আদালতের মতে এই মামলাটি এমন নয় যে কমল খানের তথ্যপ্রমাণ নথিভুক্ত না করে মামলার নিষ্পত্তি করা যাবে না। [প্রথমে জেল, তারপর জামিন, সারাদিন 'সলমন শো' দেশজ সংবাদমাধ্যমে]

বিচারপতি এ আর যোশীর কথায়, "আদালতের দৃষ্টিতে এই আবেদনে এমন কিছু লেখা নেই যার জন্য কমল খানকে সমন দেওয়া হবে কিংবা তার বয়ান রেকর্ড করা হবে তথ্যপ্রমাণ হিসাবে।" [ টুইটারে সলমনের হয়ে বিতর্কিত মন্তব্য গায়ক অভিজিতের]

২০০২ হিট অ্যান্ড রান মামলা : সাক্ষী হিসাবে কমল খানকে তলব নিয়ে সলমন খানের আবেদন খারিজ করল হাইকোর্ট

উল্লেখ্য, সলমন আদালতকে জানিয়েছিলেন, বাড়ি থেকে বেরনোর সময় থেকে দুর্ঘটনার সময় পর্যন্ত কমল খান সলমনের গাড়িতেই ছিলেন।

সলমনের সাক্ষী হিসাবে কমল খানের তলবের আবেদন নামঞ্জুর করলেও ডিফেন্সের সাক্ষী অশোক সিংকে প্রমাণ হিসাবে বিবেচনা করা যেতে পারে বলে জানিয়েছেন বিচারপতি। [ ২০০২-২০১৫ : দেখে নিন হিট অ্যান্ড রান মামলার টাইম লাইন]

সলমন খান নিজের আইনজীবী, অমিত দেশাইকে দিয়ে গত ১৬ নভেম্বর একটি আবেদন দাখিল করেছিলেন বম্বে হাইকোর্টের কাছে। সেই আবাদেন জানানো অনুরোধ করা হয়, যাতে কমল খানকে তলব করার জন্য আদালত প্রয়োজনীয় পদক্ষেপ নেন।

পাবলিক প্রসিকিউটর সন্দীপ সিন্দে অবশ্য রায় দানের আগে সলমনের এই আবেদন নিয়ে সওয়াল করেন। তিনি বলেন, সলমনের আবেদন অনেক দেরিতে এসেছে। সেশন কোর্টে তারা যে তথ্য প্রমাণ দিয়েছে তা সলমনকে অপরাধী প্রমাণ করার জন্য যথেষ্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+