‘‌ভারত বেঁচে আছে হিন্দুদের জন্যই, তাই হিন্দুদের উন্নয়নেই কাজ করতে হবে‌’‌, কে করলেন এমন মন্তব্য

‘‌ভারত বেঁচে আছে হিন্দুদের জন্যই, তাই হিন্দুদের উন্নয়নেই কাজ করতে হবে‌’‌, কে করলেন এমন মন্তব্য

ভারতের জন্য যাঁরা কাজ করতে চান তাঁদের সবার আগে হিন্দুদের উন্নয়নের জন্য কাজ করতে হবে। কারণ হিন্দুদের জন্যই ভারত বেঁচে আছে। এমনই মন্তব্য করেছেন সংঙ্ঘের সাধারণ সম্পাদক সুরেশ ভাইয়াজি যোশী। তিনি দাবি করেছে ভারতের মূলে রয়েছে হিন্দুরাই।

হিন্দুদের জন্য কাজ করতে হবে

হিন্দুদের জন্য কাজ করতে হবে

গোয়ায় বিশ্বগুরু ভারত অনুষ্ঠানে যোগ দিয়ে ফের হিন্দুত্ববাদের জিগির তুলেছেন সঙ্ঘের সাধারণ সম্পাদক সুরেশ ভাইয়াজি যোশী। তিনি বলেছেন, ‌‘‌হিন্দুদের থেকে ভারতকে আলাদা করা যাবে না। ভারত বেঁচে হিন্দুদের জন্যই। হিন্দুরাই এই জাতির মূলে। আর এই দেশের জন্য যাঁরা কাজ করতে চান, তাঁদের প্রথমে হিন্দুদের জন্যই কাজ করতে হবে। হিন্দু সমাজকে আরও সজাগ করে তুলতে হবে।'‌

বিশ্বে হিন্দুদের প্রসার

বিশ্বে হিন্দুদের প্রসার

বিশ্বের দরবারে কীভাবে হিন্দুদের ছড়িয়ে দেওয়া যেতে পারে, সে প্রসঙ্গও এদিনে আলোচনা করেছেন ভাইয়াজি। তিনি বলেছেন, ‘‌বিশ্বের কাছে এই শিক্ষা পৌঁছে দেওয়ার দায়িত্ব এবং কর্তব্য আমাদের রয়েছে। বেশ কিছু সম্প্রয়াদের কাছে এই ধারণা রয়েছে যে, তাঁদের ধর্মই একমাত্র পথ। আমাদের এখন বলার সময় এসে গিয়েছে যে, আমাদেরও একটা পথ রয়েছে।'‌

গোয়ার মুখ্যমন্ত্রীর সামনেই বক্তব্য

গোয়ার মুখ্যমন্ত্রীর সামনেই বক্তব্য

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্তও। তাঁর উপস্থিতিতেই হিন্দুত্ববাদ নিয়ে এই ধরনের একাধিক মন্তব্য করেন সঙ্ঘ নেতা। যোশী দাবি করেছেন, ‘‌হিন্দুরাই একমাত্র জাতি যারা অনেক বঞ্চনা সহ্য করে এসেছে। এত বঞ্চনা সত্ত্বেও সবসময়েই শিখরে পৌঁছেছে হিন্দুরাই। হিন্দুসমাজের কখনও মৃত্যু হবে না।‌'‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+