ধর্ম রক্ষায় কটি সন্তানের নিদান হরিদ্বারের এই ধর্মগুরুর, জেনে নিন
ধর্ম রক্ষায় প্রত্যেক হিন্দু দম্পতির ৪ টি করে সন্তান থাকা উচিত। এমনই মন্তব্য করলেন হরিদ্বারের ধর্মগুরু গোবিন্দদেব গিরিজি মহারাজ।
ধর্মরক্ষায় প্রত্যেক হিন্দু দম্পতির ৪ টি করে সন্তান থাকা উচিত। এমনই মন্তব্য করলেন হরিদ্বারের ধর্মগুরু গোবিন্দদেব গিরিজি মহারাজ।

কর্নাটকের উদুপিতে একসভায় তিনি বলেন, তাঁরা দেখতে পাচ্ছেন যেখানেই হিন্দুদের সংখ্যা কম সেখানকার জায়গা হারিয়েছে ভারত। কেননা সেখানকার ডেমোগ্রাফিক ভারসাম্য নষ্ট হয়েছে। প্রত্যেক হিন্দু দম্পতির ৪ টি করে সন্তান হলেই, হিন্দু জনসংখ্যা এক স্থিতিশীলতার মধ্যে পৌঁছবে বলে মন্তব্য করেছেন হরিদ্বারের ধর্মগুরু গোবিন্দদেব গিরিজি মহারাজ। তাঁর অনেক অনুগতই তা পালন করছেন বলে সমাবেশে জানিয়েছেন তিনি।
ডেমোগ্রাফিক ভারসাম্যের নামে এধরনের বিতর্কিত মন্তব্য এটাই প্রথম নয়। এর আগে বিজেপি নেতা সাক্ষী মহারাজ একই ধরনের মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন। তিনি বলেছিলেন, ধর্ম রক্ষা করতে প্রত্যেক হিন্দু মহিলাকে চারটি করে সন্তানের জন্ম দিতে হবে।












Click it and Unblock the Notifications