নেতাজি সুভাষচন্দ্র বসু প্রসঙ্গে মমতাকে পাল্টা আক্রমণ হিন্দু মহাসভার
নেতাজি প্রসঙ্গে মমতাকে পাল্টা আক্রমণ হিন্দু মহাসভার
নেতাজি সুভাষচন্দ্র বসু হিন্দু মহাসভার বিভেদের রাজনীতির বিরোধী ছিলেন বলে দাবি করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা জবাবে হিন্দু মহাসভা তাঁকে মস্তিষ্কহীন বুদ্ধিজীবী বলে আক্রমণ করেছে। হিন্দু মহাসভার নেতা স্বামী চক্রপাণি বলেছেন মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতেই এই ধরনের কথা বলছেন মমতা।

মমতার অভিযোগ
বিজেপিকে কোনঠাসা করতে মমতা অভিযোগ করেছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু হিন্দু মহাসভার বিভেদের রাজনীতির বিরোধী ছিলেন। তিনি ধর্মনিরপেক্ষ ইউনাইটেড ইন্ডিয়ার জন্য লড়াই করেছিলেন। মোদী সরকারের সিএএ বিরোধীতায় ইউনাইটেড ভারতের ডাক দিয়েছেন মমতা।

পাল্টা আক্রমণ হিন্দু মহাসভার
মমতার এই মন্তব্যের পাল্টা আক্রমণ শানিয়েছে হিন্দু মহাসভা। সংগঠনের নেতা স্বামী চক্রপাণি মমতাকে মস্তিষ্কহীন বুদ্ধিজীবী বলে কটাক্ষ করেছেন। বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রম শানাতেই মমতো এই ধরনের বুদ্ধিহীন কথা বলছেন বলে অভিযোগ করেছেন তিনি। হিন্দু মহাসভা আর বীর সাভারকারই নেতাজিকে আজাদ হিন্দ ফৌজ গড়তে অনুরোধ জানিয়েছিলেন। নেতাজির সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল বীর সাভারকারের।

কেন্দ্রের বিরুদ্ধে তোপ মমতা
নেতাজির জন্মদিবসকে জাতীয় ছুটির দিন ঘোষণা করার দাবি জানিয়েছেন মমতা। একই সঙ্গে নেতাজির জন্মরহস্য উদঘাটনে মোদী সরকার কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ করেছেন তিনি। ৭০ বছর পরেও নেতাজির মৃত্যু রহস্য প্রকাশ্যে আনা যায়নি বলে অভিযোগ মমতার।












Click it and Unblock the Notifications