Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তুষারপাতের কারণে প্রাণ সংশয়ের ঝুঁকি! ট্রেকিং-পর্বতারোহণ নিষিদ্ধ করল হিমাচল সরকার

সম্প্রতি হিমাচল ও উত্তরাখণ্ডে তুষার ধসে প্রাণ গিয়েছে অভিযাত্রীদের। ট্রেকিংয়ের নেশা কেড়েছে প্রাণ। এই অবস্থায় হিমাচল প্রদেশ সরকার সোমবার ট্রেকিং ও পর্বতারোহণ নিষিদ্ধ করার কথা ঘোষণা করল। সা

সম্প্রতি হিমাচল ও উত্তরাখণ্ডে তুষার ধসে প্রাণ গিয়েছে অভিযাত্রীদের। ট্রেকিংয়ের নেশা কেড়েছে প্রাণ। এই অবস্থায় হিমাচল প্রদেশ সরকার সোমবার ট্রেকিং ও পর্বতারোহণ নিষিদ্ধ করার কথা ঘোষণা করল। সাম্প্রতিক সময়ে হিমাচলের বিভিন্ন অঞ্চলে ভারী তুষারপাত হয়। সেই কারণেই কিন্নর জেলায় সমস্ত ট্রেকিং ও পর্বতারোহণ কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

তুষারপাতের কারণে প্রাণ সংশয়ের ঝুঁকি! ট্রেকিং-পর্বতারোহণ বন্ধ

হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টির কারণে ১৩ জনের একটি দলের মধ্যে অন্তত তিনজন ট্রেকার মারা যাওয়ার পর সরকার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল। সোমবার ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপির দেওয়া তথ্য অনুযায়ী, হিমাচলের কিন্নর জেলা নিয়ে এই ট্রেকিং ও পর্বতারোহন বন্ধ রাখা নিয়ে সিদ্ধান্তের কথা জানা গেছে।

আইটিবিপি জানিয়েছে, তিনজন ট্রেকার মারা গেছেন এবং তাঁদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। মৃতরা প্রায় ১৫ হাজার ফুট দূরে কোথাও পড়ে আছে। আইটিবিপি টিম সোমবার ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ অনুসন্ধান করছে। ট্রেকাররা ১৭ অক্টোবর রোহরু থেকে কিন্নর জেলার বুরুয়া গ্রামে তাঁদের ট্রেকিং শুরু করেন এবং এই অঞ্চলে তুষারপাতের কারণে বুরুয়া কান্দা এলাকায় তাঁরা আটকে পড়েন।

এর আগে উত্তরাখণ্ডে তুষারধসে ১১ জন অভিযাত্রীর মৃত্যু হয়। তারমধ্যে ৬ জন বাঙালি ছিলেন। দিন পাঁচেক আগে লামখাগা পাস থেকে ১১ জনের দেহ উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে একজনকে বরফ চাপা অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার ৫ বাঙালি অভিযাত্রীর দেহ উদ্ধার হয়েছিল। শনিবার আরও একজনের দেহ উদ্ধার করা হয়। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬। একজন নিখোঁজ ছিলেন।

উত্তরাখণ্ডের দুর্গম এলাকা লামখাগা পাসে পুজোর সময় ট্রেকিংয়ে গিয়েছিল ১৭ জনের একটি দল। তুষারধসের কারণে গত ১৮ অক্টোবর তাঁরা পথ হারিয়ে ফেলেন। স্থানীয় গাইড এবং পোর্টার থাকা সত্ত্বেও পথ হারিয়ে ফেলায় নিখোঁজ ট্রেকারদের খোঁজে তল্লাশি শুরু হয়। ২০ অক্টোবর তল্লাশি শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে নামে ভারতীয় বায়ুসেনাও। ৭ হাজার ফুট উচ্চতায় এখনও উদ্ধারকাজ চালাচ্ছে বায়ুসেনা।

আইটিবিপির জওয়ানরাও তল্লাশি অভিযান চালাচ্ছে। উত্তরাখণ্ডের ঘটনায় হিমাচল প্রদেশের দুই অভিযাত্রীর এখনও কোনও খোঁজ মেলেনি। এরই মধ্যে হিমাচল প্রদেশেও তুষারপাতে মৃত্যু ঘটনা ঘটে। প্রবল তুষার বৃষ্টির কারণে ১৩ জনের একটি দলের মধ্যে অন্তত তিনজন ট্রেকার মৃত্যুমুখে পড়েছেন। তারপরই তুষারপাতে প্রাণহানি আটাকতে কঠোর সিদ্ধান্ত নিল হিমাচল প্রদেশ সরকার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+