বিচারকের সামনেই হাউ হাউ করে কান্না বাবা রামের, রোহতক জেলে চরম নাটক
সাজা ঘোষণার পরেও চূড়ান্ত নাটক গুরমিত রাম রহিম সিংয়ের, কেঁদে ভাসালেন রাম রহিম ।
রঙীন, ঝলমলে নাটকীয় জীবনযাপন শেষটাও হল নাটক দিয়েই। রোহতক জেলেও সাজার শুনানি চলাকালীন চূড়ান্ত নাটক করলেন ধর্ষক বাবা গুরমিত রাম রহিম সিং। বিচারকের সামনেই কেঁদে ভাসালেন তিনি। নিজের কৃতকর্মের জন্য ক্ষমাও চাইলেন। কখনও আবার নিজের সমাজসেবার খতিয়ান তুলে ধরলেন।

অবশ্য এসব করেও বিচারকের মন গলাতে পারেননি তিনি। সংক্ষিপ্ত শুনানির শেষে বিচারক জগদীপ সিং জানিয়ে দেন, ধর্ষণের মত জঘন্য অপরাধের জন্য জেলের ঘানিই টানতে হবে তাঁকে। আর সেটা ৭ বছর নয়, ২০ বছর জেল খাটতে হবে গুরমিত রাম রহিম সিংকে। বিচারকের ঘোষণার পরেও নাটক ছাড়েননি ধর্ষক বাবা। তাঁর অভিনয়ের মতই এদিনও বিচারকের সামনে ছিল অতি- নাটকীয়তা। সাজা ঘোষণার পরই চেয়ার ছেড়ে ধপ করে মেঝেতে বসে পড়েন তিনি। মেঝেতে বসেই কুম্ভিরাশ্রু বইতে থাকে তাঁর।
রাম রহিমকে এভাবে মেঝেতে বসে পড়তে দেখে তিনি অসুস্থ বলেই মনে হয়েছিল উপস্থিত জেল আধিকারিকদের। কিন্তু শারীরিক পরীক্ষার পরই ফের বাবার পর্দাফাঁস। চিকিৎসকেরা জানিয়ে দিলেন, কোনও সমস্যাই নেই রাম রহিমের। রক্তচাপও একেবারেই স্বাভাবিক। ফলে সাজা ঘোষণার পরের নাটকও কাজে এল না ধর্ষক বাবার।
সাজা ঘোষণার পর বিচারক ও পাঁচ আইনজীবী বেরিয়ে যাওয়ার পরই কয়েদিদের পোষাক ধরিয়ে দেওয়া হয় রাম রহিমের হাতে। ফলে তাঁর ঝলমলে রঙীন পোষাক ছেড়ে এবার আর পাঁচটা কয়েদিদের পোষাক পরেই আগামী ২০ বছর কাটাতে হবে ধর্ষক ধর্মগুরুকে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications