দিল্লিতে শুরু হল সেনা কর্তাদের উচ্চ পর্যায়ের বৈঠক! কাশ্মীর থেকে লাদাখ, একাধিক বিষয়ে বিশেষ নজর

দিল্লিতে শুরু হল সেনা কর্তাদের উচ্চ পর্যায়ের বৈঠক! কাশ্মীর থেকে লাদাখ, একাধিক বিষয়ে বিশেষ নজর

বৈঠকের কথা শোনা গিয়েছিল আগেই। অবশেষে পূর্ব লাদাখে চিনের সাথে চলমান সংঘর্ষের আবহেই সোমবার ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ কমান্ডাররা একটি উচ্চ পর্যায়ের বৈঠক বসছেন। সোমবার থেকে শুরু হওয়া চার দিনের কমান্ডার সম্মেলনে, পূর্ব লাদাখ এবং চিনের সাথে এলএসি বরাবর সংবেদনশীল এলাকা সহ দেশের নিরাপত্তা সংক্রান্ত একাধিক জরুরি বিষয়গুলির উপর পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হবে বলে জানা যাচ্ছে।


কাশ্মীরের পরিস্থিতির উপর বিশেষ নজর

কাশ্মীরের পরিস্থিতির উপর বিশেষ নজর

সূত্রের খবর, এই চার দিনের বৈঠকে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। একথা নিশ্চিতও করেছেন এক সেনা আধিকারিক। তিনি স্পষ্টতই জানিয়েছেন সামরিক কমান্ডাররা জম্মু ও কাশ্মীরে সাধারণ মানুষদের হত্যার ঘটনা ও একইসাথে কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন। ২৫ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে এই সেনা সম্মেলন।

লাদাখ নিয়ে আলোচনা

লাদাখ নিয়ে আলোচনা

গোটা অনুষ্ঠানেরই আয়োজন করা হয়েছে রাজধানীর বুকে। কর্মকর্তারা জানিয়েছেন, সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে এবং শীর্ষ কমান্ডারা পূর্ব লাদাখে যুদ্ধ প্রস্তুতি নিয়েও চলমান বৈঠকে পর্যালোচনা করবেন। এদিকে গত প্রায় ১৭ মাসের বেশি সমনয় ধরে অচলাবস্থা জারি রয়েছে পূর্ব লাদাখে। এমনকী এখনও কমেনি চিনা আগ্রাসন। উল্টে রোজই আগ্রাসী মেজাজে নিত্য-নতুন পদক্ষেপ নিচ্ছে লালফৌজ।যদিও উভয় পক্ষই বর্তমানে গালওয়ান সংঘর্ষের বিভিন্ন পয়েন্ট থেকে সেনা প্রত্যাহার করেছে। কিন্তু তারপরেও রয়েছে চাপা উত্তেজনা।

তালিবানি প্রভাব নিয়েও আলোচনার সম্ভাবনা

তালিবানি প্রভাব নিয়েও আলোচনার সম্ভাবনা

এদিকে সামরিক কমান্ডাররা আফগানিস্তানের ওপর তালেবানের নিয়ন্ত্রণের সম্ভাব্য প্রভাব ও ভারতের অবস্থান নিয়ে আলোচনা করতে পারেন বলে জানা যাচ্ছে। এদিকে আফাগানিস্তানে তালিবান উত্থানের সাথে সাথেই বর্তমানে কাশ্মীরে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। এমনকী নতুন করে মাথাচাড়া দিচ্ছে একাধিক উগ্রবাদী সংগঠন। তাদের মূল মদতদাতা, আর্থিক জোগান সেই সঙ্গে পাকিস্তানের প্রভাব নিয়েও এবারে বৈঠকে বিস্তর আলোচনা হতে পারে বলে শোনা যাচ্ছে।

বছরে দুবার হয় এই বৈঠক

বছরে দুবার হয় এই বৈঠক

প্রসঙ্গত উল্লেখ্য, সেনা কমান্ডারদের সম্মেলন এই শীর্ষ পর্যায়ের ইভেন্ট মূলত বছরে দুবার হয়ে থাকে। প্রথম হয় এপ্রিলে। এবং দ্বিতীয়বার হয় অক্টোবরে। এদিকে বৈঠকের বিশয়ে ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনাবাহিনীর শীর্ষ কমান্ডারদের সাথে যোগাযোগ করেছেন বলেও জানা যাচ্ছে। চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীও প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ মেনে এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শলা-পরামর্শ করতে পারেন বলে জানা যাচ্ছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+