স্বাস্থ্য খাতে একাধিক সংস্কারের প্রস্তাব উচ্চপর্যায়ের সরকারি প্যানেলের

স্বাস্থ্য খাতে একাধিক সংস্কারের প্রস্তাব উচ্চপর্যায়ের সরকারি প্যানেলের

আগামী পাঁচ বছরে আরও বেশি বেসরকারি হাসপাতাল খুলতে ও স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসাবে পরিণত সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের বৈঠক করলো সরকার। সূত্রের খবর, স্বাস্থ্য খাতে একাধিক সংস্কারের বিষয়ে একটি উচ্চ পর্যায়ের প্যানেলও তৈরি করা হয়েছে ইতিমধ্যেই। পঞ্চদশ অর্থ কমিশন দ্বারা গঠিত এই প্যানেল সম্প্রতি সরকারকে তার পর্যবেক্ষণ মূলক প্রতিবেদন জমা দিয়েছে বলে জানা যাচ্ছে।

স্বাস্থ্য খাতে একাধিক সংস্কারের প্রস্তাব উচ্চপর্যায়ের সরকারি প্যানেলের

ওই প্যানেল থেকে ইতিমধ্যেই স্বাস্থ্য ব্যবস্থাকে ঠেলে সাজাতে একাধিক পরামর্শ উঠে এসেছে বলে জানা যাচ্ছে। আগামী পাঁচ বছরে ৩,০০০-৫,০০০ এরও বেশি ছোট বেসরকারি হাসপাতাল খোলার প্রস্তাবও এসেছে। আগামী বছর ৭৫ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্বাস্থ্য ব্যবস্থাকে মৌলিক অধিকার হিসাবে চিহ্নিত করতে সরকারের এই নতুন পদক্ষেপ বলে জানা যাচ্ছে।

বর্তমানে এই প্যানেলই সুপারিশ করে যে দেশের এমবিবিএস এবং পিজি আসনের সংখ্যা ২০২৫ সালের মধ্যে সমান করা হোক। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ চিকিত্সা পরিষেবা সরবরাহকারীদের তুলনায় আলাদা হওয়া উচিত বলেও জানায় এই উচ্চপর্যায়ের প্যানেলের আধিকারিকেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+