কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ! রাজধানী দিল্লির মেট্রোয় কড়া সতর্কতা জারি

৩৭০ ধারা বিলোপের কারণে শুধু কাশ্মীরেই নয়, রাজধানী দিল্লিতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

৩৭০ ধারা বিলোপের কারণে শুধু কাশ্মীরেই নয়, রাজধানী দিল্লিতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দিল্লি মেট্রোতেও রাখা হয়েছে কড়া নজরদারি। পাশাপাশি স্বাধীনতা দিবস উপলক্ষেও নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।

৩৭০ ধারা বিলোপ! কাশ্মীরের পাশাপাশি রাজধানীর মেট্রোয় কড়া সতর্কতা

জনবহুল মেট্রোতে যাতে কোনও ধরনের নাশকতামূলক ঘটনা না ঘটে তার জন্য একটি অ্যাডভাইসরি থাকতেই অপর একটি অ্যাডভাইসরি জারি করা হয়েছে। যাত্রীদেরও বাড়াতি নিরাপত্তার মধ্যে দিয়েই যেতে হচ্ছে। দিল্লি মেট্রোর বিভিন্ন জায়গায় বাড়তি সিআইএসএফ মোতায়েন করা হয়েছে।

তবে হাই অ্যালার্ট নির্দিষ্ট কোনও ইনপুটের ভিত্তিতে নয়, সংসদে জম্মু কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত এবং আসন্ন স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিল্লি মেট্রোর আধিকারিকরা।

বাড়তি সিআইএসএফ জওয়ান ছাড়াও, সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াইয়ে সক্ষম বাহিনীও রয়েছে দিল্লি মেট্রোর বিভিন্ন স্টেশনে। নিরাপত্তা সংক্রান্ত আধুনিক যন্ত্রপাতিও রাখা হয়েছে।

দিল্লি মেট্রো নেটওয়ার্কে প্রতিদিন প্রায় ২৮ লক্ষ যাত্রী যাতায়াত করেন। যেসব গন্তব্যে বেশি ভিড় হয় সেগুলি হল দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, ফরিদাবাদ, গুরগাঁও। সব জায়গাতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+