Vande Bharat Sleeper Train: এটা ট্রেনই তো? বন্দে ভারত স্লিপারের ভিতরের ভিডিও দেখে চমকে উঠছেন মানুষ

Vande Bharat Sleeper Train: ইতিমধ্যে রেল ট্র্যাকে সফল বন্দে ভারত, অমৃত ভার‍ত কিংবা বন্দে মেট্রোর মতো ট্রেন। খুব শীঘ্রই ট্র্যাকে ছুটতে দেখা যাবে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সন। একেবারে সম্পূর্ণ তৈরি এই ট্রেন। সম্প্রতি স্লিপারের একটি ভিডিও সামনে এসেছে।

যা দেখে একেবারে আশ্চর্য হচ্ছেন আম আদমি। এতটা সুন্দর যে হতে পারে ভারতের ট্রেন, তা কল্পনার বাইরে বলছেন অনেকেই। বর্তমানে দেশে ৭৭ জোড়া বন্দে ভারত ট্রেন চলছে। তবে সবগুলিই এসি চেয়ার কার। এবার রাতের দীর্ঘ যাত্রার জন্য Vande Bharat Sleeper Train আনছে ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারি (Integral Coach Factory-ICF Chennai)।

Vande bharat

  • Vande Bharat Sleeper Train: শেষ মুহূর্তের কাজ চলছে

ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারি (ICF Chennai) এর এক আধিকারিক জানিয়েছেন, বন্দে ভারত স্লিপার (Vande Bharat sleeper) একেবারে আধুনিক একটি কোচ। BEML এবং ICF যৌথভাবে এই ট্রেনের শেষ পর্যায়ের কাজ করছে। ট্রায়াল রানের মাধ্যমে ট্রেনের ইমারজেন্সি ব্রেক, কন্ট্রোল সিস্টেম এবং ইলেকট্রিক সিস্টেমের উপর কাজ করছে।

  • Vande Bharat Sleeper Train: ১৫ নভেম্বর পর্যন্ত চলবে টেস্টিং

ওই রেল আধিকারিক জানিয়েছেন, যে ট্রেনের ভিডিও সামনে এসেছে সেটি প্রোটোটাইপ। যেটি কিনা BEML এবং ICF জোট বেধে তৈরি করেছে। গত ১০ থেকে ১৫ দিন পরেই ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারি (ICF Chennai)-তে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সন (Vande Bharat Sleeper Train) ট্রেনটি পৌছয় বলে জানান ওই আধিকারিক। তাঁর কথায়, কমিশনিংয়ের কাজ চলছে। ছোট ছোট বেশ কিছু কাজ রয়েছে। সেগুলি শেষ করার কাজ চলছে। সমস্ত কাজ খুব দ্রুত শেষ হবে, শুধু তাই নয়, আগামী ১৫ নভেম্বর থেকে টেস্টিং করা হবে বলেও জানানো হয়েছে আইসিএফের তরফে। লখনউ আরডিএসও এবং পশ্চিম রেলওয়েতে এই পরীক্ষা করা হবে।

  • Vande Bharat Sleeper Train: ১৮০ কিমি প্রতি ঘন্টা সর্বোচ্চ গতিতে পরীক্ষা করা হবে

এই প্রোটোটাইপ ট্রেনের (Vande Bharat Sleeper Train) টেস্টিং আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে। যা ঘণ্টায় ৯০ কিলোমিটার থেকে বিভিন্ন পর্যায়ে ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। ওই আধিকারিকের কথায়, এই পরীক্ষা দু'মাস ধরে চলবে। সবকিছু ঠিক থাকলে ১৫ জানুয়ারির মধ্যে এই টেস্টিং'য়ের পর্যায় শেষ হবে বলে আশা আধিকারিকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+