মোদী থেকে সুষমা , নেতা-মন্ত্রীদের রাখি উৎসব কেমন কাটল! লেন্সবন্দি হল কিছু দৃশ্য
সৌভ্রাতৃত্বের বার্তা নিয়ে এদিন দেশ জুড়ে পালিত হচ্ছে রাখি উৎসব। ভাই ও বোনের পারস্পরিক স্নেহ শ্রদ্ধা এদিন মিলে মিশে গিয়েছে এই উৎসবে।
সৌভ্রাতৃত্বের বার্তা নিয়ে এদিন দেশ জুড়ে পালিত হচ্ছে রাখি উৎসব। ভাই ও বোনের পারস্পরিক স্নেহ শ্রদ্ধা এদিন মিলে মিশে গিয়েছে এই উৎসবে। একে অপরকে রক্ষার অঙ্গীকার নিয়ে এদিন পালিত হচ্ছে এই উৎসব। রাখিত আনন্দে মাতোয়ারা হতে দেখা গেল রাজনৈতিক নেতা মন্ত্রীদেরও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে উপরাষ্ট্রপতি বেঙ্গাইয়া নাইডু , সকলেই এদিন রাখীর উৎসবে মেতে ওঠেন।
|
প্রধানমন্ত্রীর রাখি উৎসব
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এদিন রাখি পারন মোহসিন শেখ। মোহসিন জানান, গত ২৪ বছর ধরে মোদীকে রাখি পরিয়ে আসছেন তিনি। নরেন্দ্র মোদী যখন আরএসএস কর্মী ছিলেন তখন থেকে চলছে এই পরম্পরা।
|
রাখি উদযাপনে উপরাষ্ট্রপতি
এদিন উপরাষ্ট্রপতি বেঙ্গাইয়া নাইডুকে রাখি পরান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
|
নীতীশ কুমারের রাখি
রাখির দিন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীকে দেখা যায় গাছে রাখি পরাতে। উল্লেখ্য, পরিবেশ সচেতনতায় এমন উদ্যোগ নেয় বিহার সরকার।
|
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাখি উৎসবে
শিশুরা এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে রাখি পরিয়ে উৎসব পালন করেন। উৎসবের আনন্দে মেতে ওঠেন রামনাথ কোবিন্দও।
|
প্রধানমন্ত্রীর রাখি উদযাপন
ছোট শিশুরা এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও পরিয়ে যায় রাখি। শিশুদের সঙ্গে সেই উৎসবে মেতে ওঠেন নরেন্দ্র মোদীও।












Click it and Unblock the Notifications