Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বৃহস্পতিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হেমন্ত সোরেন! আমন্ত্রণ আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও

Hemant Soren swearing-in: মহারাষ্ট্রে স্বস্তি মিললেও ঝাড়খণ্ডে জোর ধাক্কা (Jharkhand Election Result 2024)! প্রথম থেকে এগিয়ে থাকলেও দিনের শেষে ঘুরে গেল খেলা। সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিপুল ভোটে জয় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (Jharkhand Mukti Morcha (JMM) এবং কংগ্রেস (Congress) জোটের। মোদী-শাহের মান রাখতে পারলেন না অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

আর এই ফলাফল স্পষ্ট হতেই সরকার গঠনের তোরজোড় শুরু হয়ে গিয়েছেন সে ঝাড়খণ্ডে। আরও এবার মুখ্যমন্ত্রী পদের জন্য শপথ (Hemant Soren swearing-in) নেবেন হেমন্ত সোরেন (Hemant Soren)।

Hemant Soren

যা খবর, আগামী ২৮ নভেম্বর চতুর্থবারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদের জন্য শপথ নেবেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাহুল গান্ধী, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব সহ একাধিক বিজেপি বিরোধী ইন্ডি জোটের প্রতিনিধিরা। এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে বলে জানা যাচ্ছে।

যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে এখনও জানানো হয়নি। তবে তার আগে আজ রবিবার রাঁচিতে রাজভবনে যাবেন হেমন্ত সোরেন (Hemant Soren)। রাজ্যপালের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন এবং নতুন করে সরকার গঠনের জন্য আবেদন জেএমএম সুপ্রিমো জানাবেন। জানা যাচ্ছে, শপথ অনুষ্ঠান করতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে কোথায় হবে তা এখনও জানানো হয়নি।

Hemant Soren swearing-in: হেমন্ত'র মন্ত্রিসভায় কারা?

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবার হেমন্ত সোরেনের মন্ত্রিসভায় একগুচ্ছ নতুন মুখ থাকতে পারে। যার মধ্যে কংগ্রেসের তরফে ছয় বিধায়ক, আরজেডির তরফে চারজন বিধায়ক থাকতে পারে বলে খবর। তবে কে কোন দফতর পেতে পারেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে আলোচনা করে দফতর বন্টন করা হবে বলেই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

জানা যাচ্ছে, ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় (Jharkhand Election Result 2024) ৫৬ টি আসন নিয়ে ফের একবার ক্ষমতায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (Jharkhand Mukti Morcha (JMM) এবং কংগ্রেস (Congress) জোট। অন্যদিকে বিজেপি জোটকে মাত্র ২৪ টি আসন নিয়ে সন্তষ্ঠ থাকতে হল।

বলে রাখা প্রয়োজন, সে রাজ্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য ৪১টি আসন প্রয়োজন। তার থেকে ইন্ডি জোটের ( INDIA bloc) হাতে অনেক বেশি আসন আছে। ফলে আগামী পাঁচ বছর নিশ্চিন্তে সরকার চালাতে পারবেন হেমন্ত সোরেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+