হাই কমান্ড চাপ বাড়াতেই গান্ধীজি নিয়ে অবস্থান বদল হেগড়ের, কী বললেন তিনি
গান্ধীজিকে নিয়ে মন্তব্যে শীর্ষ নেতৃত্ব যে রুষ্ট হয়েছে তা বুছতে পেরেই অবস্থান বদল করলেন বিজেপির বিতর্কিত সাংসদ অনন্ত হেগড়ে।
গান্ধীজিকে নিয়ে মন্তব্যে শীর্ষ নেতৃত্ব যে রুষ্ট হয়েছে তা বুছতে পেরেই অবস্থান বদল করলেন বিজেপির বিতর্কিত সাংসদ অনন্ত হেগড়ে। তিনি দাবি করেছেন অযথা তাঁকে নিয়ে সমালোচনার পারদ চড়ছে, স্বাধীনতা সংগ্রাম নিয়ে বক্তব্যে একবারও গান্ধীজির নাম উচ্চারণ করেননি।

গান্ধীজির স্বাধীনতা সংগ্রাম নিয়ে কটাক্ষ
গান্ধীজির স্বাধীনতা সংগ্রামকে ড্রামা বা নাটক বলে কটাক্ষ করেছিলেন বিজেপি সাংসদ অনন্ত হেগড়ে। তিনি অভিযোগ করেছিলেন ব্রিটিশদের সমর্থন নিয়ে এই স্বাধীনতা সংগ্রামীরা আন্দোলন করেছেন। গান্ধীজির সত্যাগ্রহের জন্য দেশে স্বাধীনতা আসেনি। ব্রিটিশরা বিরক্ত হয়ে দেশ ছেড়ে গিয়েছিল। বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেছিলেন অনন্ত হেগড়ে।

ক্ষমা চাইতে বলে শীর্ষ নেতৃত্ব
হেগড়ের এই মন্তব্যের পর অস্বস্তিতে পড়েছিল বিজেপি। তড়িঘড়ি অনন্ত হেগড়েকে এই মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়। গান্ধীজিকে নিয়ে এই ধরনের মন্তব্য কোনও ভাবেই বরদাস্ত করা হবে না সে বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল হেগড়ের কাছে।

অবস্থান বলদ হেগড়ের
দলের শীর্ষ নেতৃত্ব তাঁর এই মন্তব্যে অসন্তুষ্ট হয়েছে বুঝতে পেরে আজ আবার অবস্থান বদল করেছেন তিনি। ক্ষমা চাওয়া তো দূরের কথা, আজ আবার পাল্টা তিনি দাবি করেছেন, গান্ধীজির স্বাধীনতা সংগ্রাম নিয়ে তিনি কোনও মন্তব্যই করেননি। অযথা তাঁকে নিয়ে সমালোচনার পরদ চড়ছে। সামগ্রিক ভাবে স্বাধীনতা সংগ্রাম নিয়ে একটা মন্তব্য করেছিলেন মাত্র।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications