মে মাসের শেষেই কমবে তাপপ্রবাহের দাপট, পূর্বাভাস মৌসম ভবনের

নয়াদিল্লি, ১৬ মে : আগামী কয়েকদিন উত্তর ও মধ্য ভারতে তাপপ্রবাহ সামান্য বাড়লেও এই মাসের শেষেই দেশজুড়ে তাপমাত্রার পারদ অনেকটাই নেমে যাবে বলে পূর্বাভাস করেছে দিল্লির মৌসম ভবন।

এবছর কেমন বৃষ্টিপাত হবে সারা দেশে? জেনে নিন

আবহাওয়া অফিসের তথ্য বলছে, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিদর্ভ ও তেলেঙ্গানায় এই মুহূর্তে গ্রীষ্মের দাবদাহ অব্যাহত রয়েছে। এই অবস্থা উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, গুজরাত ও উত্তর-মধ্য মহারাষ্ট্রেও আগামী কয়েকদিন জারি থাকবে।

মে মাসের শেষেই কমবে তাপপ্রবাহের দাপট, পূর্বাভাস মৌসম ভবনের

ইতিমধ্যেই এবছর দক্ষিণের রাজ্য কেরল হয়ে ভারতে বর্ষা আসতে কয়েকদিন দেরি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। একবার বর্ষা শুরু হলেই তামিলনাড়ু, কেরল, কর্ণাটকে বেশি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গে জুনের প্রথমদিকে বর্ষা আসবে। এবছর স্বাভাবিকের চেয়ে খানিক বেশি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে তাপপ্রবাহ অনেকটাই কমবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+