নির্ভয়ার ধর্ষকের সাজা পুনর্বিবেচনার আর্জি শুনবে সপ্রিম কোর্টের নতুন বেঞ্চ
আজ ফের সুপ্রিম কোর্টে নির্ভয়ার ধর্ষক অক্ষয় কুমারের সাজা পুনর্বিবেচনার আর্জির শুনানি।
আজ ফের সুপ্রিম কোর্টে নির্ভয়ার ধর্ষক অক্ষয় কুমারের সাজা পুনর্বিবেচনার আর্জির শুনানি। নতুন বেঞ্চে হবে শুনানি। গতকাল প্রধান বিচারপতি এসএ ববদের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু প্রধান বিচারপতি মামলা শুনবেন না বলে জানিয়ে দেন। কারণ এই মামলায় নির্ভয়ার আইনজীবীেদর মধ্যে ছিলেন প্রধান বিচারপতির মেয়ে। সেকারণেই তিনি মামলাটি থেকে সরে দাঁড়ান। তারপরেই নতুন বেঞ্চ গঠন করে মামলার শুনানি হবে আজ।

আজ ফের শুনানি
নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির সাজা কার্যকর করার দাবি উঠতে শুরু করেছে। হায়দরাবাদে পশুচিকিৎসক তরুণীর ধর্ষকদের পুলিস এনকাউন্টার করে মারার পরেই এই দাবি উঠতে শুরু করে। কিন্তু নির্ভয়ার ধর্ষক অক্ষয় কুমারের সাজা পুনর্বিবেচনার আর্জির শুনানি না হওয়া পর্যন্ত ফাঁসি কর্যকর করা যাচ্ছে না। আজ তাই সেই মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে। গতকালই মামলাটি উঠেছিল আদালতে। কিন্তু প্রধান বিচারপতি মামলাটি শুনবেন না বলে জানান। কারণ নির্ভয়ার আইনজীবীদের মধ্যে তাঁর মেয়ে রয়েছেন। িতনি সরে দাঁড়ানোতে মামলার শুনানি পিছিয়ে যায়। আজ ফের নতুন বেঞ্চ গঠন করে মামলার শুনানি হবে। নতুন বেঞ্চে রয়েছেন বিচারপতি আর ভানুমতি, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এসএ বোপান্না।

আবেদন খারিজের সম্ভাবনাই বেশি
প্রসঙ্গত উল্লেখ্য ২০১৭ সালে ফাঁসির সাজা কমানোর আবেদন নিয়ে আদালতে হাজির হয়েছিলেন অক্ষয়। সেসময় বিচারপতি আর ভানুমতি, বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। আজ থেক তাঁরাই রয়েছেন নতুন বেঞ্চে। কাজেই আবেদন খারিজের সম্ভাবনাই বেশি রয়েছে। অক্ষয়ের আবেদন খারিজ হয়ে গেলে ফাঁসির সাজা কার্যকর করায় আর কোনও বাঁধা থাকবে না।

ফাঁসির প্রস্তুতি
আরও একটা ১৬ ডিসেম্বর পেরিয়ে গেল। কিন্তু নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির সাজা এখনও কার্যকর করতে পারল না পুলিস প্রশাসন। এখনও আইনের জটে জড়িয়ে রয়েছে ফাঁসি কার্যকর করা। যদিও তিহার জেল এরই মধ্যে ফাঁসি দেওয়ার প্রস্তুতি শুরু কলে ফেলেছে। উত্তর প্রদেশ সরকারের কাছে ২ জন ফাঁসুড়েকে চেয়েছে তারা। উত্তর প্রদেশ সরকার তা দিতে রাজিও হয়েছে। ফাঁসির সাজার পুনর্বিবেচনার আর্জির শুনানি হয়ে েগলেই শাস্তি কার্যকর করতে আর কোনও বাধা থাকবে না।












Click it and Unblock the Notifications