আরও বাড়ল বরাদ্দ, ভারতকে 'আয়ুষ্মান' করতে স্বাস্থ্য ব্যয় এখনও যথেষ্ট নয় - বোঝা গেল বাজেটে
দরিদ্রদের মন জয়ে নরেন্দ্র মোদি সরকার স্বাস্থ্য খাতে ফের বরাদ্দ বাড়ালো।
লোকসভার ভোটের আর ১০০ দিনও বাকি নেই। তার আগে বাজেটে স্বাস্থ্য় খাতে বরাদ্দ আরও বাড়িয়ে দরীদ্র ভারতের মন জয়ের মরিয়া চেষ্টা করল নরেন্দ্র মোদি সরকার। গত পাঁচটি বাজেটের থেকে শেষ বাজেটের চিত্রটা আলাদা হল না। ২০১৯ সালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের বিভিন্ন প্রকল্পে মোট ৬৩২৯৮.১২ কোটি টাকা বরাদ্দ করা হল। যা গত বছরের বাজেটের থেকে ১৫.৯ শতাংশ বেশি।

গত বছরই আয়ুষ্মান ভারত প্রকল্পে ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছিল মোদী সরকার। স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পাতিল লোকসভায় জানিয়েছেন, নভেম্বর মাসের শেষে তারমধ্যে ৭৯৮.৩৪ কোটি টাকা খরচ করতে পেরেছে সরকার। এই বছর এই বরাদ্দ আরও বাড়ানো হয়েছে। এই প্রকল্পে ১০ কোটি পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা দেওয়া যাবে বলে দাবি করা হয়েছে। দরূদ্র ভারতের মন এতে গলে কিনা সেটাই দেখার।
তবে এটা একেবারেই নতুন কিছু নয়। একেবারে প্রথম বাজেট থেকেই স্বাস্থ্য খাতে বাজেট বাড়িয়ে এসেছে মোদি সরকার। গত বছরও স্বাস্থ্যখাতে বরাদ্দ ৫ল শতাংশ বাড়ানো হয়েছিল। তবে সবচেয়ে বেশি বরাদ্দ বৃদ্ধি পেয়েছিল তার আগের বছর। ২০১৬ সালের বাজেটের থেকে ২৫ শতাংশ বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়েছিল। গত বছর প্রকাশিত জাতীয় স্বাস্ত্য নীতিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল ২০২৫ সালের মধ্যে স্বাস্থ্য খাতে সরকারি বাজেট দ্বিগুণ করা লক্ষ্য নেওয়া হয়েছে। বর্তমানে জিডিপির ১.১৫ শতাংশ খরচ করা হয় স্বাস্থ খাতে।
-
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের












Click it and Unblock the Notifications