রাজ্যে স্বাস্থ্য দফতরের নিয়োগের জন্য আলাদা বোর্ড গঠনের সিদ্ধান্ত

ত্রিপুরায় স্বাস্থ্য দফতরের জন্য আলাদা নিয়োগ পর্ষদ। নিয়োগে স্বচ্ছ্বতা এবং সঠিক ব্যক্তি নির্ধারণের জন্য আলাদা নিয়োগ পর্ষদ গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা স্বাস্থ্যমন্ত্রী সুদীপ

ত্রিপুরায় স্বাস্থ্য দফতরের জন্য আলাদা নিয়োগ পর্ষদ। নিয়োগে স্বচ্ছ্বতা এবং সঠিক ব্যক্তি নির্ধারণের জন্য আলাদা নিয়োগ পর্ষদ গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন।

রাজ্যে স্বাস্থ্য দফতরের নিয়োগের জন্য আলাদা বোর্ড গঠনের সিদ্ধান্ত

চিকিৎসক নির্বাচন ছাড়াও প্যারা মেজিক্যাল কর্মী, নার্স, টেকনিশিয়ানদের পরীক্ষা এবং সাক্ষাৎকার নেবে এই নিয়োগ পর্ষদ। এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আলাদা আইনও করা হচ্ছে বলে জানিয়েছেন ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মন। চিকিৎসা ক্ষেত্রেটি এমন একটি জায়গা, যেখানে কোনও রকমের শিথিলতা দেখানো হবে না বলে জানিয়েছেন তিনি।

অনেক ক্ষেত্রেই দেখা যায় রোগী মৃত্যুর ঘটনা চলছেই। একই ধরনের ঘটনা ঘটতে থাকে। চিকিৎসক, নার্স-সহ প্যারা মেডিক্যাল কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। সেই জন্য রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক করা হচ্ছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এখানে ব্যক্তিগত দক্ষতাকে মর্যাদা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এখন থেকে সকল নিয়োগই পরীক্ষার মাধ্যমে করা হবে, যাতে স্বচ্ছ্বতা বজায় থাকে। জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ত্রিপুরার দুটি মেডিক্যাল কলেজের জন্য চিকিৎসক-শিক্ষক নিয়োগের বিষয়টিও জরুরি ভিত্তিতে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও দুটি মেডিক্যাল কলেজের মধ্যে প্রফেসর এবং লেকচারার বদলের বিষয়টিও চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন সুদীপ রায় বর্মন।

নতুন সরকারের তরফ থেকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। যার ফলও ফলতে শুরু করেছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। সেখানে কোনও ফাঁক দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+