ফড়নবিশের অবস্থা দেখে মুচকি হাসছেন কুমারস্বামী, মনে করালেন কর্ণাটকের কথা
মহারাষ্ট্রে এবার আর বিজেপির সরকার গঠন হচ্ছে না। বিধানসভা ভোটে সবচেয়ে বেশি আসন পেলেও বিজেপির জোট সঙ্গী শিবসেনা তাদের ছেড়ে চলে যাওয়ায় ম্যাজিক ফিগার জোগাড় করতে পারেনি গেরুয়া শিবির।
মহারাষ্ট্রে এবার আর বিজেপির সরকার গঠন হচ্ছে না। বিধানসভা ভোটে সবচেয়ে বেশি আসন পেলেও বিজেপির জোট সঙ্গী শিবসেনা তাদের ছেড়ে চলে যাওয়ায় ম্যাজিক ফিগার জোগাড় করতে পারেনি গেরুয়া শিবির। যার ফলে দেবেন্দ্র ফড়নবিশ কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরও পিছিয়ে আসতে হয়েছে। সর্বসমক্ষে জানাতে হয়েছে তার হাতে পর্যাপ্ত বিধায়ক নেই। ফলে আগামী পাঁচ বছর তারা বিরোধী আসনে বসবেন।

মহারাষ্ট্রে এবার সরকার গঠন করতে চলেছে শিবসেনার নেতৃত্বে নয়া জোট। বিজেপি বিক্ষুব্ধ এনসিপি নেতা অজিত বরকে নিয়ে সরকার গঠন করার চেষ্টা করে বিফল হয়েছে। অজিত পাওয়ার সেই ফিরে গিয়েছেন নিজের পরিচিত শিবির এই। এদিকে একলা হয়ে গিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ। বিরোধী শিবিরের কোনো নেতাকেই নিজের দলে টানতে পারেননি তিনি।
এই ঘটনা সামনে আসতেই পাশের রাজ্য কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী টিপ্পনি কাটেন। তিনি বলেছেন, পর্ন বিষয়ের সঙ্গে যোগ হয়েছে সেই ঘটনায় তার নিজেকে সবচেয়ে সুখী মানুষ হিসেবে বিবেচনা করার কথা। কারণে বিজেপির জন্যই কর্নাটকের সরকার পড়ে গিয়েছে। তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যেতে হয়েছে। কুমারস্বামীর কথায়, সময় সবকিছু সুদে-আসলে ফিরিয়ে দেয়। তাই মহারাষ্ট্রে ফড়নবিশ আর বিজেপির বর্তমান অবস্থা দেখে কর্নাটকে বসে হাসছেন কুমারস্বামী।
প্রসঙ্গত বলে রাখা ভাল ২০১৮ সালে কর্নাটকে ঠিক একইভাবে বিজেপি সবচেয়ে বেশি আসন পেয়েছিল ভোটে। তবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গড়তে পারেনি। বিরোধী কংগ্রেস ও জেডিএস জোট গঠন করে সরকার গড়ে। তবে অভিযোগ, বিএস ইয়েদদুরাপ্পা নেতৃত্বাধীন কর্নাটকের বিজেপি দল অনৈতিকভাবে বিধায়কদের কেনাবেচা করে, ভয় দেখিয়ে সরকার ভেঙে দেয়। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয় কুমারস্বামীকে। এখন মহারাষ্ট্রে বিজেপিকে ও একই ঘটনার সম্মুখীন হতে হয় টিপ্পনী কাটে ছাড়লেন না কুমারস্বামী।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications