Hathras Stampede:ছড়ানো হয়েছিল বিষাক্ত স্প্রে! পদপিষ্ট হওয়ার ঘটনার পিছনে ষড়যন্ত্রের তত্ত্ব 'বাবা'র আইনজীবীর
Hathras Stampede: হাথরাসে ১২১ জনের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার তদন্ত শুরু হয়েছে। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীকে ডেকে জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে। এরই মধ্যে নারায়ন হরি ওরফে সুরজ পাল ওরফে ভোলে বাবার আইনজীবী এপি সিং বড় দাবি করেছেন। তিনি ওই ঘটনার পিছনে ষড়যন্ত্রের তত্ত্ব খাঁড়া করেছেন।
তিনি বলেছেন, নারায়ণ হরির সমাবেশকে বদনাম করতেই এই ষড়যন্ত্র করা হয়েছে। এপি সিং দাবি করেছেন, কিছু লোক বিষাক্ত স্প্রে করেছিল, যে কারণে লোকেদের শ্বাস নিতে অসুবিধা হয়েছিল। এই কারণেই সেখানে পদদলিত হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে।

আইনজীবী এপি সিং দাবি করেছেন, ঘটনা ঘটিয়ে অভিযুক্তরা গাড়িতে করে পালিয়ে যায়। যে কারণে ঘটনার আগে ও পরে সেখানকার সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করতে হবে। এই মামলায় এসআইটি তদন্ত একটি গুরুত্বপূর্ণ দিক বলেও মন্তব্য করেছেন তিনি।
এসপি সিংয়ের অভিযোগ ওই দিন নেশাজাতীয় স্প্রে ব্যবহার করা হয়েছিল। ১২ থেকে ১৫ জন স্প্রে নিয়ে এসেছিলেন বলে অভিযোগ করেছেন তিনি। মৃতদের মধ্যে কেউ কেউ শ্বাস নিতে কষ্ট পেয়ে মারা যান।
এদিকে ভোলে বাবাও ঘটনার পরে সংবাদ সংস্থা এএনআইকে প্রথম সাক্ষাৎকারে বলেছেন, ঈশ্বর আমাদের যন্ত্রণা সহ্য করার শক্তি দিন। তিনি বলেছেন দয়া করে সরকার ও প্রশাসনের প্রতি আস্থা রাখুন। ভোলে বাবা আরও বলেছেন, তিনি বিশ্বাস করেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা কেউ রেহাই পারে না। শোকসন্তপ্ত পরিবার এবং আহতদের পাসে দাঁড়াতে এবং তাঁদের সারা জীবন সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে হাতরাস পুলিশ জানিয়েছে. সৎসঙ্গের মুখ্য সেবাদাস দেবপ্রকাশ মধুকরকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। মধুকরকে গ্রেফতারের পরে এই মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে সাতে। প্রসঙ্গত উত্তর প্রদেশ পুলিশ মধুকরের বিরুদ্ধে এফআইআর করেছিল এবং তাঁকে এই মামলার প্রধান অভিযুক্ত করে। তাঁর গ্রেফতারের জন্য একলক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল উত্তর প্রদেশে পুলিশ। বাকি ছয়জনের মধ্যে দুই মহিলা স্বেচ্ছাসেবকও রয়েছেন।












Click it and Unblock the Notifications