দিল্লির অদূরে হরিয়ানভী গায়িকাকে গুলি করে নৃশংস খুন
গায়িকা ২২ বছরের হর্ষিতা দাহিয়াকে রাজধানী দিল্লির অদূরে রাস্তায় নৃশংসভাবে গুলি করে খুন করা হল।
হরিয়ানভী গায়িকা ২২ বছরের হর্ষিতা দাহিয়াকে রাজধানী দিল্লির অদূরে রাস্তায় নৃশংসভাবে গুলি করে খুন করা হল। মঙ্গলবার রাতে তিনি দিল্লি ফিরছিলেন। পানিপতের কাছে হর্ষিতাকে ঘাড়ে-গলায় মোট ৬টি গুলি করা হয়েছে। একটি গুলি ফুঁড়ে গিয়েছে তাঁর কপাল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দিল্লির নরেলা এলাকায় হর্ষিতা থাকতেন। হরিয়ানার পানিপতেই একটি অনুষ্ঠান সেরে রাতে সেখানেই ফিরছিলেন। অনুষ্ঠান সেরে ফেরার পথে রাস্তাতেই একটি গাড়ি হর্ষিতার গাড়িকে ওভারটেক করে সামনে দাঁড়ায়। সেই গাড়িতে দুজন ছিল।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে চামরারা গ্রামের কাছে। জোর করে হর্ষিতার গাড়ি দাঁড় করানো হয়। গাড়ির ড্রাইভার ও দুই সহযোগী সহ হর্ষিতাকে নেমে আসতে বলা হয়। তারপরই সাত রাউন্ড গুলি হর্ষিতার উপরে চালানো হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই হর্ষিতার মৃত্যু হয়।
হরিয়ানভী গায়িকা হিসাবে হর্ষিতা বেশ পরিচিত নাম। সম্প্রতি হর্ষিতা একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন যেখানে তিনি জানিয়েছিলেন যে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশকে সেইমতো অভিযোগও জানান। তবে তাকে বাঁচানো যায়নি। আপাতত খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।












Click it and Unblock the Notifications