Haryana Election Result 2024: জয়ের পালে হাওয়া, হরিয়ানায় কাঁটার মুকুট পরবে কংগ্রেস?

Haryana Election Result 2024: বুথ ফেরত সমীক্ষা (Haryana Exit Poll) বলছে হরিয়ানায় শিকে ছিঁড়বে কংগ্রেসেরই (Congress)। আভাস পাওয়ার পর থেকেই বুক বাঁধছে হাত শিবির। কিন্তু রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, সিংহাসন পেলেও জয়ের পর পথ ততটাও মসৃণ নাও হতে পারে কংগ্রেসের। বেশকিছু সমস্যার জেরে পালের বিপরীতে হাওয়া বইতে পারে দলের অন্দরেই।

হরিয়ানায় দল জিতলে মুখ্যমন্ত্রী হবেন ভূপিন্দর সিং হুডাই (Bhupinder Singh Hooda)। কংগ্রেসের অন্দরে কান পাতলে নাকি শোনা যাচ্ছে এমনই কথা। জয়ের স্বাদ পেলে মুখ্যমন্ত্রিত্বের লড়াইয়ে সূচ্যগ্র মেদিনীও ছাড়তে নারাজ হুডা। বিগত নির্বাচনে সাফল্য ও একইসঙ্গে হুডার রাজনৈতিক পরিপক্কতা নিয়ে আত্মবিশ্বাসী কংগ্রেসও। স্রেফ তাই নয়, বিধায়কদের সিংহভাগের সমর্থনই রয়েছে হুডার ঝুলিতে।

Rahul gandhi in haryana

জয়ের কথা মাথায় রেখে একাধিক বিষয় বিবেচনায় রাখছে হাত শিবির। বিপুল মার্জিনে জয় হলেও ঝুঁকি নিতে নারাজ তারা। হরিয়ানার রাজনীতিতে 'আয়া রাম গয়া রামই' দস্তুর। তাই ঘোড়া কেনাবেচার আশঙ্কা করেই হুডায় ভরসা রাখছে কংগ্রেসের হাইকমান্ড। শীর্ষ নেতৃত্বের ভরসা, দল ও সরকারের মধ্যে সুশৃঙ্খলভাবে সমন্বয় সাধন করতে পারেন একমাত্র ভূপিন্দর সিং হুডাই।

তাহলে কি শৈলজা ফ্যাক্টর (Kumari Selja) ভুলতে বসল কংগ্রেস? হরিয়ানাজুড়ে ২০ শতাংশই দলিত ভোট। দলিত সম্প্রদায়ের নেত্রী কুমারী শৈলজাকে ধর্তব্য়ে না আনলে যে বড় বিপদ, তাও মানছেন কংগ্রেস নেতারা। শৈলজা নিজেও জানেন সে কথা। এর আগে এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, "আমাকে এড়ানো যাবে না। আমি দলের সম্পদ।" সবচেয়ে বড় কথা, শৈলজা গান্ধী পরিবারের তথা সনিয়া গান্ধীর (Sonia Gandhi) ঘনিষ্ঠ একজন নেত্রী।

হুডা, শৈলজা বাদেও ভাবাচ্ছে অশোক তানওয়ার (Ashoke Tanwar) ফ্য়াক্টরও। বিজেপির হয়ে প্রচার সেরে নির্বাচনের ঠিক আগে রাহুল গান্ধীর (Rahul Gandhi) সভায় কংগ্রেসে যোগ দিয়েছিলেন এই নেতা। রাজনৈতিক মহলের মত, কংগ্রেসের আরও দলিত মুখ রয়েছে, এই বার্তা দিতেই শৈলজার আপত্তি সত্ত্বেও অশোককে দলে ফিরিয়ে আনা হয়েছিল। কোনও শর্তসাপেক্ষে নয়, স্বেচ্ছায় অশোকের প্রত্যাবর্তন বলে দাবি করে কংগ্রেস। কিন্তু দল জিতলে অশোক কি তার ভাগ বুঝে নেবেন না? এই প্রশ্নও উঠছে হাত শিবিরের একাংশে।

রাহুল গান্ধীর এক কথায় ছেলে আদিত্যকে ভোটের ময়দানে নামান কংগ্রেসের রণদীপ সুরজেওয়ালা (Randeep Surjewala)। গান্ধী পরিবারের কাছে মধ্যমণি সুরজেওয়ালাকে ছেলের হয়ে আদা জল খেয়ে প্রচারে নামতে দেখা গিয়েছে। হরিয়ানার মসনদে কংগ্রেস বসলে ছেলের জন্য় মন্ত্রিত্বের দাবিদার হতে পারেন সুরজেওয়ালাও। সেই আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না কংগ্রেস।

যদিও এসমস্ত চিন্তাভাবনাকে গৌণ করে আগামিকালের ফলাফলের দিকে চোখ রেখেছে হাত শিবির। হরিয়ানায় শেষ হাসি কে হাসবেন, কালই হবে ফয়সালা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+