হরিয়ানা নির্বাচন ২০২৪: ফরিদাবাদের প্রার্থী প্রবেশ মেহতার বিজেপিতে যোগদান, আপের ধাক্কা
সামনেই হরিয়ানা রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চলছে রাজনৈতিক দলগুলির। তার মধ্যেই সুর কাটল। নির্বাচনী প্রচারের জনসভায় দলবদল হল। তাও আবার এই দলবদল করলেন প্রার্থী নিজেই। আম আদমি পার্টি প্রকাশ্য জনসভায় দলবদল করলেন। বিজেপির দলীয় পতাকা হাতে নিলেন তিনি।
ফরিদাবাদে প্রার্থী হিসেবে আম আদমি পার্টি প্রবেশ মেহতাকে দাঁড় করিয়েছিল। প্রচারও চলছিল জোরজার। কিন্তু তাল কেটে গেল। সঙ্গে থাকল বিতর্কও। কারণ, প্রকাশ্য জনসভায় তিনি দলবদল করলেন। কোন দলে যোগ দিলেন তিনি?

আম আদমি পার্টি বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। দলের নেতা অরবিন্দ কেজরিওয়াল বরাবর বিজেপির বিরুদ্ধে প্রচার থাকেন। হরিয়ানাতেও বিজেপিকে হারানোর জন্য উঠেপড়ে লেগেছে অন্যান্যরা। সেই বিজেপির মঞ্চে আপের প্রার্থী। দলবদলও করে নিলেন তিনি।
পুরনো ফরিদাবাদের পুরানি আনাজ মান্ডিতে বিজেপির একটি জনসভা ছিল শনিবার। সেই সভায় তিনি উপস্থিত ছিলেন। এই দলবদলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কৃষাণ পাল গুর্জার, ফরিদাবাদের বিজেপি সাংসদ এবং প্রবীণ বিজেপি নেতা বিপুল গোয়েল। তিনি নিজে আসন্ন বিধানসভা নির্বাচনে ফরিদাবাদ থেকে বিজেপির প্রার্থী।
বিপুল গোয়েল প্রবেশ মেহতাকে এক্স হ্যান্ডেলে স্বাগত জানিয়েছেন, বিজেপিতে যোগ দেওয়ার জন্য। তাঁর যোগদান ফরিদাবাদে দলকে শক্তিশালী করবে। মঞ্চে তাঁরা এক সঙ্গে ছবিও তুলেছেন। দিন কয়েক আগেও যাঁরা ছিলেন প্রতিযোগী, তাঁরা এখন এক দলে। এই নিয়ে চর্চাও চলছে।
বিপুল গোয়েল আরও লিখেছেন, বিজেপির প্রতি জনগণের ভালোবাসা, আস্থা, উৎসাহ স্পষ্ট করছে, ফরিদাবাদ থেকে একটি ঐতিহাসিক বিজয় নিশ্চিত। বিজেপি রাজ্যে টানা তৃতীয় বার সরকার গঠন করবে। এই আশা করছেন তিনি।
আম আদমি পার্টির থেকে এই বিষয়ে কোনও কথা বলা হচ্ছে না। তবে ভোটের প্রচারের শেষ দিকে এটা যে বড় ধাক্কা। সেই বিষয়ে সন্দেহ নেই। এমনই দাবি করছে রাজনৈতিক মহল। আগামী ৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন।












Click it and Unblock the Notifications