বিধানসভা অধিবেশনের ২ দিন আগে করোনা আক্রান্ত মুখ্যমন্ত্রী খট্টর! উদ্বেগ হরিয়ানায়
দেশের আরও এক মন্ত্রী করোনা আক্রান্ত। এবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর আক্রান্ত হলেন করোনায়। সোমবার একথা তিনি নিজেই টুইটে জানিয়েছেন।

আর মাত্র ২ দিন বাদেই হরিয়ানা বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছিল। তার আগেই মনোহর লাল খট্টরের শারীরিক পরিস্থিতির খবর প্রকাশ্যে আসে। তিনি নিজে টুইটারে আর্জি জানিয়েছেন, তাঁর কাছাকাছি যাঁরা গত কয়েকদিনে এসেছিলেন, তাঁরা যেন নিজেরে শরীরের বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেন। পাশাপাশি, সেই সমস্ত মানুষরা প্রত্যেকেই যেন নিজের করোনা টেস্টিং করিয়ে নেন।
উল্লেখ্য, কয়েকদিন আগে থেকেই নিজে আইসোলেশনে থাকতে শুরু করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। এর আগে তিনি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াতের সঙ্গে দেখা করেন। উল্লেখ্য, গজেন্দ্র শেখাওয়াতও করোনা আক্রান্ত হয়েছেন। তবে তারপরই খট্টরের করোনা টেস্ট হলে তাঁকে নেগেটিভ পাওয়া যায়। পরবর্তীকালে খট্টরের ফের একবার করোনা টেস্ট হতেই জানা যায় তিনি কোভিড ১৯ আক্রান্ত হয়েছেন।












Click it and Unblock the Notifications