বর্ণিকাকাণ্ডে পুলিশি জেরায় মুখ খুললেন ধৃত বিকাশ বরালা, জানালেন এই তথ্য
বর্ণিকা কুণ্ডু হেনস্থাকাণ্ডে প্রথমে জামিনে মুক্তি পেলেও , বিজেপি নেতা সুভাষ বারালার ধৃত পুত্র বিকাশ বারালাকে পড়তে হয় পুলিশি জেরার সামনে।
বর্ণিকা কুণ্ডু হেনস্থাকাণ্ডে প্রথমে জামিনে মুক্তি পেলেও , বিজেপি নেতা সুভাষ বারালার ধৃত পুত্র বিকাশ বারালাকে পড়তে হয় পুলিশি জেরার সামনে। সেখানে নিজের দোষ কবুল করে বিকাশ। এমনই তথ্য উঠে এসেছে সূত্র মারফৎ। বিকাশের বিরুদ্ধে মহিলাকে হেনস্থা, ধাওয়া করা ও অপহরণের চেষ্টার অভিযোগ আনা হয়।

প্রায় ৩ ঘন্টা ধরে টানা জেরা করা হয় ২৩ বছরের বিকাশ বারালাকে। পুলিশ বিকাশকে জানায়, তাঁদের কাছে বিকাশের কীর্তির সিসিটিভি ফুটেজ রয়েছে। তখনই বিকাশ পুলিশের কাছে নিজের দোষ মেনে নেয় বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে এই মামলায় বিকাশ দোষী সাব্যস্ত হলে তার ৭ বছরের হাজতবাস হতে পারে।
উল্লেখ্য, ৪ দিন আগে বিকাশ ও তার সঙ্গী আশিষ , রাতের চণ্ডীগড়েৃ শহরে বর্ণিকা কুণ্ডু নামে এক মহিলার গাড়ির পিছু ধাওয়া করে। রাতের ফাঁকা রাস্তায় বর্ণিকার গাড়ি আটকাবারও চেষ্টা করে বিকাশরা। তারপর গাড়ি থেকে নেমে, বিকাশ বর্ণিকার গাড়ির দরজা খোলার চেষ্টা করে। সেই ঘটনায় গ্রেফতার করার পরও তড়িঘড়ি ছেড়ে দেওয়া হল প্রভাবশালী বিজেপি নেতার ছেলে বিকাশকে। ঘটনার কথা ফেসবুকে জানায় অভিযোগকারী বর্ণিকা কুণ্ড। সেসময়ে দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে শেষমেশ ফের গ্রেফতার করা হয় বিকাশকে।
-
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
হরমুজ ইস্যুতে কড়া বার্তা! দাবি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি, সময়সীমা ট্রাম্পের -
পশ্চিম এশিয়ার সংঘাতের জের? আরও বাড়তে চলেছে ফ্লাইট ভাড়া! কী ঘোষণা করল কেন্দ্র? জানুন -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
বক্স অফিসে ঝড় 'ধুরন্ধর ২'-এর! তিন দিনেই বিশ্বজুড়ে ৫০০ কোটির গণ্ডি পার, রণবীরের ছবিতে রেকর্ড আয় -
ফের এক বিএলও-র মৃত্যু! অতিরিক্ত কাজের চাপে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পরিবারের -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত












Click it and Unblock the Notifications