Haryana Assembly Election 2024: আপের দাবি মানতে নারাজ, হরিয়ানায় কংগ্রেসের সঙ্গে জোট 'অনিশ্চিত'

Haryana Assembly Election 2024: লক্ষ্য বিজেপিকে ক্ষমতা থেকে সরানো। যে কারণে জোট-আলোচনায় ঝাঁপিয়েছে কংগ্রেস। কংগ্রেস হাইকমান্ডের ইচ্ছা আম আদমি পার্টির সঙ্গে জোট করা। কিন্তু প্রতিবেশী দিল্লি ও পঞ্জাবে ক্ষমতা থাকা আপের দাবি কংগ্রেসকে ভাবাচ্ছে।

মঙ্গলবার কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রথম বৈঠক হয়। হরিয়ানায় ক্ষমতায় থাকা বিজেপিকে চ্যালেঞ্জ করতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক ছিল কংগ্রেসের বড় পদক্ষেপ। সেখানেই এক শীর্ষ নেতা আপে দাবি সামনে রাখেন। সূত্রের খবর, আপ ইতিমধ্যে কংগ্রেসের কাছে হরিয়ানায় ২০ টি আসন দাবি করেছে।

Haryana congress

সূত্রের খবর, বৈঠকে চ্যালেঞ্জগুলিকে বৈঠকে তুলে ধরা হয়েছে। বিশেষ করে দলের নিজেস্ব কৌশলগত স্বার্থের সঙ্গে সম্ভাব্য সহযোগীদের আকাঙ্খার ভারসাম্য বজায় রাখার ব্যাপারে আলোচনা হয়েছে।

কংগ্রেস হরিয়ানায় বিজেপির বিরুদ্ধে ক্ষমতা দখলের ব্যাপারে আত্মবিশ্বাসী। সেখানে আপের মতো সহযোগীকে দাবি মতো আসন বরাদ্দ করা একটি জটিল কাজ হতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

অন্যদিকে আপের তরপে বলা হয়েছে, তারা ২০ টি আসন দাবি করছে সম্প্রতি হয়ে যাওয়া লোকসভা নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতে। সেখানে তারা কংগ্রেসের সঙ্গে জোট করে একটি আসনে জয় পেয়েছে। আপ মনে করে সেই ফলাফলের নিরিখে তারা আনুপাতিক হারে বিধানসভার আসনে লড়াইয়ের দাবি রাখতে পারে। অন্যদিকে কংগ্রেসের রাজ্য ইউনিট বিষয়টি নিয়ে দ্বিধাগ্রস্ত। তারা বলছে, কংগ্রেস ও আপ উভয়েই ইন্ডিয়া ব্লকের সদস্য। এই জোট একটি জাতীয় জোট।

এই পরিস্থিতির পরেও রাহুল গান্ধীর সঙ্গে কংগ্রেস নেতৃত্ব আপের সঙ্গে একটি সম্ভাব্য জোটে আশাবাদী। কংগ্রেস বলছে, ইন্ডিয়া ব্লকের অংশ হিসেবে তারা আপের জন্য কয়েকটি আসন বরাদ্দ করতে পারে। শেষ পর্যন্ত হরিয়ানায় কংগ্রেস-আপ জোটের আসন রফা হয় কিনা এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+