পরীক্ষায় খারাপ নম্বরের জেরে এই শাস্তি হরিদ্বারের স্কুলে
ইংরেজি পরীক্ষায় খারাপ নম্বর পাওয়ায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীর পোশাক খুলে ক্লাসেই তাদের শাস্তি দেওয়ার অভিযোগ উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে। শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
ইংরেজি পরীক্ষায় খারাপ নম্বর পাওয়ায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীর পোশাক খুলে ক্লাসেই তাদের শাস্তি দেওয়ার অভিযোগ উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে। গত ১ অগাস্ট ঘটনাটি ঘটেছে হরিদ্বারের লানধাওরার জেপি ইন্টারন্যাশনাল স্কুলে ।
এই ঘটনায় অভিযুক্ত শিক্ষিকের বিরুদ্ধে থানায় ৫০৯ ধারায় অভিযোগ দায়েরও হয়েছে বলে জানিয়েছেন জেলার এসপি (রুরাল) মনীকান্ত মিশ্র।

এসপি মনীকান্ত মিশ্র জানিয়েছেন, দুই ছাত্রীর পরিবারের অভিযোগ, প্রথমে ওই শিক্ষিকা দুজনকে বকাবকি করে এবং ক্লাসের সকলের সামনে তাদের শার্ট খুলতে বাধ্য করে। দুই ছাত্রী তাদের অভিভাবকদের জানাতেই বিষয়টি সামনে আসে। স্কুল ক্য়াম্পাসে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এসপি জানিয়েছেন, স্কুল থেকে ওই শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে সব ক্লাসে সিসিটিভি লাগানোর দাবি করেছেন অভিভাবকরা।
ঘটনার জেরে জেলা শিক্ষা দফতরের পক্ষ থেকে ক্লাসে শিক্ষক-শিক্ষিকাদের সঠিক আচরণের ব্য়াপারে ট্রেনিং কোর্সের কথাও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications