কেন আদানি গোষ্ঠীর হাতে তিরুবনন্তপুরম বিমানবন্দর? হরদীপ পুরীকে প্রিভিলেজ নোটিস বাম সাংসদের
কেরলের তিরুবনন্তপুরম বিমানবন্দরকে আদানিদের গ্রুপের হাতে তুলে দিচ্ছে কেন্দ্র। আর কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই প্রতিবাদ ক্রমশ জোরালো হচ্ছে৷ বুধবার রাতেই মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর এবার কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রীর বিরুদ্ধে প্রিভিলেজ নোটিস জারি করলেন কেরল থেকে মনোনীত রাজ্যসভা সদস্য এলামারাম করিম।

আদানির হাতে বিমানবন্দর তুলে দিতে চাইছে না কেরল
গৌতম আদানির হাতে তিরুবনন্তপুরম বিমানবন্দর তুলে দিতে চাইছে না কেরল সরকার৷ আর তাই সকালে রাজ্যের দুই বাম সাংসদ বিনয় বিশ্বম এবং এলামারাম করিম বিমানমন্ত্রী হরদীপ সিং পুরীকে চিঠি দিয়ে প্রশ্ন তুলেছেন, যে বিমানবন্দর থেকে বছরে ১৭০ কোটি টাকার লাভ হচ্ছে, তাহলে সেই বিমানবন্দরকে কেন বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে?

কেরল সরকারকে দেওয়া হল না কেন?
পাশাপাশি করিমের প্রশ্ন, তিরুঅনন্তপুরম বিমানবন্দরের পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্ব যদি অন্যের হাতে তুলেই দিতে হয়, তা হলে কেরল সরকার চাওয়া সত্ত্বেও কেন তাদের দেওয়া হল না কেন? আর এসব প্রশ্নের জবাবেই টুইট করেন কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী।

নিয়ম নেমেই আদানি গ্রুপের হাতে বিমানবন্দর
তিনি টুইটে লেখেন, নিয়ম নেমেই আদানি গ্রুপের হাতে এই দায়িত্ব দেওয়া হয়েছে৷ নিলামে তাঁরা যাত্রীপিছু ১৬৮ টাকা দেওয়ার কাথা জানিয়েছে৷ কেরল রাজ্য শিল্পোন্নয়ন নিগমের দেওয়া দর ছিল যাত্রীপিছু মাত্র ১৩৫ টাকা। এদিকে কেএসআইডিসির দরের থেকে আদানি গ্রুপের দেওয়া দরের ১৯.৬৮ শতাংশ বেশি৷

টেন্ডারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন
এদিকে, তিরুবনন্তপুরম বিমানবন্দরের দায়িত্ব তুলে দেওয়ার বিষয়ে ডাকা টেন্ডারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে কেরল হাইকোর্টে মামলা হয়েছে। সেই মামলা নিষ্পত্তি হওয়ার আগেই কী ভাবে আদানি গ্রুপের হাতে ৫০ বছরের জন্য বিমানবন্দর পরিচালনার বরাত দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বাম সাংসদরা৷












Click it and Unblock the Notifications