ভারত নাগরিকত্ব দিলে বাংলাদেশ খালি হয়ে যাবে, সিএএ নিয়ে কেন এমন বললেন কেন্দ্রীয় মন্ত্রী

ভারতে সিএএ কার্যকর হলে অর্ধেক বাংলাদেশ খালি হয়ে যাবে। এমনই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষণ রেড্ডি।

ভারতে সিএএ কার্যকর হলে অর্ধেক বাংলাদেশই নাকি খালি হয়ে যাবে। এমনই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষণ রেড্ডি। রবিবার হায়দরাবাদে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কংগ্রেস এবং কেসিআরকে আক্রমণ করে বলেন, সিএএ-র বিরোধিতা করে তাঁরা অনুপ্রবেশকারীদের নাগরিকত্বের সুবিধা পাইয়ে দিতে চাইছে।

 বাংলাদেশ খালি হয়ে যাবে

বাংলাদেশ খালি হয়ে যাবে

অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব প্রদানের প্রতিশ্রুতি দিলে অর্ধেক বাংলাদেশ খালি হয়ে যাবে। এমনই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষণ রেড্ডি। তিনি দাবি করেছেন মোদী সরকার খুব ভেবে চিন্তেই সিএএ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে অনুপ্রবেশ বন্ধ হবে বলে দাবি করেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তানের অমুসলিমদের নাগরিকত্ব দানের সিদ্ধান্ত মানবিকতার খাতিরেই নেওয়া হয়েছে। এর মধ্যে রাজনীতিক কোনও জায়গা নেই।

কংগ্রেসকে আক্রমণ

কংগ্রেসকে আক্রমণ

হায়দরাবাদে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কেসি আর এবং কংগ্রেসকে সরাসরি আক্রমণ করে কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেছেন, বিরোধীরা সিএএ-র বিরোধিতা করে অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব পাইয়ে দিতে চাইছে। ভারত নাগরিকত্ব প্রদান করতে চাইলে আর্ধেক বাংলাদেশ খালি হয়ে যাবে। তখন ভারতীয়দের কী হবে ভেবে দেখেছেন রাহুলরা? তাঁরা কী দায়িত্ব নেবেন দেশবাসীর? প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

কেসিআরকে চ্যালেঞ্জ

কেসিআরকে চ্যালেঞ্জ

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরকে চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন, সিএএ-তে ১৩০ কোটি ভারতীয়ের কোনও ক্ষতি হচ্ছে সেটা প্রমাণ করে দেখান। কেসিআরের পাশাপাশি এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিকেও আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি অভিযোগ করেছেন ভোট ব্যাঙ্কের জন্য ওয়েইসি এবং কেসিআর সিএএ-র বিরোধিতা করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+