Gyanvapi Masjid News: ASI সার্ভেতে না, বারাণসী কোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
শুরু করেও বন্ধ করে দিতে হল সার্ভে। জ্ঞানবাপি মসজিদে এএসআই সার্ভেেত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সার্ভে। সেই সঙ্গে মুসলিম পক্ষকে আগামী বুধবারের মধ্যে হাইকোর্টে যাওয়ার সময় দিয়েছে শীর্ষ আদালত।
গত শুক্রবার এলাহাবাদ হাইকোর্টের নির্দেশের পর সোমবার সকাল থেকে কাশীবিশ্বনাথ মন্দিরের চত্ত্বরে অবস্থিত জ্ঞাপবাপি মসজিদে সার্ভে শুরু করেছিল এএসআই বা আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া। কিন্তু ভিডিওগ্রাফির মাধ্যমে সার্ভে করতে হবে বলে জানিয়েছিল বারাণসীর আদালত।

সেই মতো সোমবার ভিডিওগ্রাফির মাধ্যমে শুরু হয় সার্ভে। কিন্তু সার্ভের সময় হিন্দু মুসলিম দুই পক্ষকেই উপস্থিত থাকতে বলা হয়েছিল। কিন্তু মুসলিম পক্ষ উপস্থিত হয়নি। তাঁদের অভিযোগ ছিল তেমন ভাবে তাঁদের নোটিস দিয়ে কিছু জানানো হয়নি। এই নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছিল। তারপরেই সুপ্রিম কোর্ট জরুরি ভিত্তিতে মামলার শুনানি করে এবং বুধবার পর্যন্ত এএসআই সার্ভেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বুধবার বিকেল ৫টা পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশের নির্দেশ তার মধ্য মুসলিম পক্ষকে এলাহাবাদ হাইকোর্টে গিয়ে আবেদন জানাতে হবে। অভিজ্ঞতার ভিত্তিতে এই মামলার বিচার প্রক্রিয়া করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই জ্ঞাপবাপী মসজিদ। হিন্দু সংগঠনের দাবি এখানে আগে শিব মন্দির ছিল। মসজিদের ভেতরে যে কুঁয়োটি রয়েছে তাতে শিব লিঙ্গ রয়েছে। সেখানে গিয়ে পুজো করার জন্য অনুমতি চেয়ে প্রথমে হিন্দু মহিলারা দ্বারস্থ হয়েছিল বারাণসী আদালতের। প্রথম একদফায় এএসআই সার্ভে হয়ে গিয়েছে। তাতে হিন্দু স্থাপত্যের একাধিক নিদর্শন নাকি পাওয়া গিয়েছে।












Click it and Unblock the Notifications