কাবুলে গুরুদ্বারে বিস্ফোরণে যুক্ত ভারতীয়, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য
করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই কাবুলে গুরুদ্বারে আত্মঘাতী বিস্ফোরণ হয়। তাতে যুক্ত রয়েছে এক ভারতীয়। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।
করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই কাবুলে গুরুদ্বারে আত্মঘাতী বিস্ফোরণ হয়। তাতে যুক্ত রয়েছে এক ভারতীয়। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। আইএস জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করে। এই বিস্ফোরণে যে চার জঙ্গি যুক্ত ছিল তার মধ্যে একজন কেরলের বাসিন্দা বলে জানিয়েছে তারা।

গুরুদ্বারে বিস্ফোরণে কেরল যোগ
গত শুক্রবার কাবুলে গুরুদ্বারে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। তাতে কমপক্ষে ২৫ জন মারা গিয়েছেন। এই ঘটনার দায় স্বীকার করে আইএস জঙ্গি সংগঠন। বিস্ফোরণে জড়িত চার জঙ্গির নাম প্রকাশ করেছে তারা। তাতে জানা গিয়েছেন এই চার জঙ্গির একজন কেরলের কাসারগড়ে বাসিন্দা। চার বছর আগে কেরল থেকে এসে আইএস জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল আবু খালিল অল হিন্দি নামে বছর তিরিশের ওই যুবক। যার আসল নাম আবদুল রশিদ। ২০১৬ সালে তাঁর বাবা-মা থানায় অভিযোগ জানিয়েছিলেন যে তাঁর ছেলে এবং ছেলের বউ আয়েশা নিখোঁজ। মুম্বই যাওয়ার নাম করে বেরিয়েছিলেন তাঁরা তারপর আর ফেরেননি।

গুরুদ্বারে বিস্ফোরণ
করোনা আতঙ্কের মধ্যেও গত শুক্রবার আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তাতে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছে বিশ্ব। ঘটনাস্থলে গিয়ে মৃতদের প্রতি শোক প্রকাশ করেছেন আফগানিস্তানে নিযুক্ত ভারতের দূত। তার পরের দিনই এই বিস্ফোরণের দায় স্বীকার করে আইএস জঙ্গি সংগঠন।

তালিবানদের সঙ্গে শান্তিচুক্তি
কয়েকদিন আগেই আফগান সরকারের সঙ্গে আমেরিকা মধ্যস্থতায় তালিবানদের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তারপরেই এই বিস্ফোরণ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে সেদেশে। যে নাশকতা রোধে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তারপরে আবার জেগে উঠেছে সন্ত্রাসবাদ।












Click it and Unblock the Notifications