সলমনের 'জয় হো' ছবিতে কর মুকুব করতে পারে গুজরাত সরকার

ঘুড়ি উৎসবে সলমল-মোদী সাক্ষাতের কয়েক ঘন্টা পরেই এই সিদ্ধান্তের কথা জানানো হয় মুখ্যমন্ত্রী দফতরের তরফে। খব শীঘ্রই তা চালুও হয়ে যাবে বলে জানিয়ে দিয়েছেন সরকারি উচ্চ এক আধিকারিক।
আগে দেড় ইশকিয়া ছবির জন্য ১ কোটি টাকার ভরতুকি ঘোষণা করেছিল উত্তরপ্রদেশ সরকার
এর আগে সইফইয়ে বলিউড মহোৎসবের পরেই মাধুরী দীক্ষিতের দেড় ইশকিয়া ছবির জন্য ১ কোটি টাকার ভরতুকি ঘোষণা করেছিল উত্তরপ্রদেশ সরকার। একইসঙ্গে ছবির ২৫ শতাংশ কর মুকুবের কথাও ভাবনাচিন্তা করা হয়েছিল।
সম্প্রতি আহমেদাবাদে গুজরাত সরকার আয়োজিত ঘুড়ি উৎসবে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ সময় কাটান অভিনেতা সলমন খান। নরেন্দ্র মোদীর প্রসংশায় পঞ্চমুখও হন। তবে 'মোদীজি' ভোট দিয়ে নির্বাচন করার জন্য বাকিদের আহ্বান জানালেও তিনি যে মুম্বইয়ে বাবা সিদ্দিক ও প্রিয়া দত্তকেই নিজের ভোট দেবেন তা নিয়েই কোনও ঢাকাচুপি করেননি সলমন।
এদিকে ২০০২ গুজরাত দাঙ্গায় নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করে বিজেপির 'গুড বুক'-এ উঠে এসেছেন সলমন তবে এই একই কারণে মুসলমান ধর্মযাজকদের সমালোচনার মুখে পড়েছেন তিনি।












Click it and Unblock the Notifications