'ওরাল সেক্স' কি ধর্ষণের পর্যায়ে পড়ে! কী বলছে আদালত
স্ত্রীকে জোর করে ওরাল সেক্স করতে বাধ্য করাকে কি ধর্ষণ অথবা বৈবাহিক জীবনের অত্যাচার বলা যায়? গুজরাত হাইকোর্ট এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।
স্ত্রীকে জোর করে ওরাল সেক্স করতে বাধ্য করাকে কি ধর্ষণ অথবা বৈবাহিক জীবনের অত্যাচার বলা যায়? গুজরাত হাইকোর্ট এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। পাশাপাশি আদালত এটাও সিদ্ধান্ত নেবে যে এক্ষেত্রে অভিযুক্ত স্বামীর ট্রায়াল করা যায় কিনা।

সোমবার বিচারপতি জেবি পরদিওয়ালা রাজ্য সরকার ও সবরকাঁথা জেলার যে মহিলা আদালতে অভিযোগ দায়ের করে স্বামীর বিরুদ্ধে হেনস্থার দাবি করেছেন তাঁকে সমন পাঠিয়েছেন।
স্বামীও পাল্টা উচ্চ আদালতে আবেদন করে জানিয়েছেন, তিনি যা করেছেন তা আইনের চোখে কোনওদিন থেকেই অন্যায় নয়। কারণ তাঁরা বিবাহিত।
তবে বৈবাহিক ধর্ষণ নিয়ে বিচারপতি পরদিওয়ালা গম্ভীর পর্যবেক্ষণে জানিয়েছেন, এদেশে বৈবাহিক ধর্ষণ ঘটে থাকে। বিয়ের পারস্পরিক বিশ্বাস ও আত্মবিশ্বাসকে ভেঙে দেয় বৈবাহিক ধর্ষণ। বিবাহিত মহিলাদের একটা বড় অংশ অত্যাচারের শিকার বলেও পর্যবেক্ষণ আদালতের।
আদালত জানতে চেয়েছে ধারা ৩৭৭ অনুযায়ী অপ্রাকৃতিক যৌনমিলনের জন্য স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করতে পারে কিনা। ওরাল সেক্স-এ স্ত্রীকে বাধ্য করা হলে স্বামীর বিরুদ্ধে ৪৯৮এ ধারায় মামলা করা যেতে পারে কিনা। এছাড়া স্ত্রীর সঙ্গে জোর করা স্বামীর বিরুদ্ধে ৩৭৬ ধারা প্রয়োগ করে ট্রায়াল করা যায় কিনা সেটাও আদালত খতিয়ে দেখছে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications