গুজরাতে রোড শো নিয়ে আপত্তির পর শেষদিনের প্রচারে মোদীর নয়া চমক সি-প্লেন
গুজরাত নির্বাচনের শেষদিনের প্রচারে নয়া চমক দিতে নতুন রাস্তায় হাঁটলেন নরেন্দ্র মোদী। সি-প্লেন নিয়ে সবরমতীতে গিয়ে প্রচার চালাচ্ছেন তিনি।
নিরাপত্তাজনিত কারণে রোড শো করতে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী সেই অনুমতি দেওয়া হয়নি কংগ্রেস সভাপতির দায়িত্ব নিতে চলা রাহুল গান্ধীকেও। আর তাই গুজরাত নির্বাচনের শেষদিনের প্রচারে নয়া চমক দিতে নতুন রাস্তায় হাঁটলেন নরেন্দ্র মোদী। সি-প্লেন নিয়ে সবরমতীতে গিয়ে প্রচার চালাচ্ছেন তিনি।

ধারোই যাচ্ছেন মোদী
সবরমতীর পারে পৌঁছে সেখান থেকে সি-প্লেনে করে মেহসানা জেলার ধারোই-য়ে পৌঁছবেন মোদী। সেখানে প্রচারের ফাঁকে আম্বাজী মন্দিরে প্রার্থনা সারবেন তিনি।

কংগ্রেসকে আক্রমণ
কংগ্রেস দেশের উন্নয়ন নিয়ে কোনও ধারণা করতে পারবে না। সারা দেশে উন্নয়ন যজ্ঞ চলছে। এমন ১০৬টি সি-প্লেনের পরিকল্পনা রয়েছে সারা দেশে। এমনটাই দাবি প্রধানমন্ত্রীর। এদিন দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ ফের ফিরে আসবেন মোদী।

মোদীর ভাষণ
সি-প্লেন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেছেন, দেশের সব জায়গায় বিমানবন্দর তৈরি সম্ভব নয়। তাই সি-প্লেনের ব্যবস্থা করা হচ্ছে। দ্বিতীয় দফায় মোট ৯৩টি আসনে ভোট হবে।

মোদীর যাত্রা
সবরমতীর তীরে পৌঁছলেন নরেন্দ্র মোদী। আহমেদাবাদের এই জায়গা থেকে ধারোইয়ে যাবেন তিনি।

হাত নেড়ে অভিনন্দন
কনভয় থেকে বেরিয়ে নরেন্দ্র মোদী হাত নেড়ে সকলকে অভিনন্দন জানাচ্ছেন। সি-প্লেনে ওঠার আগেও একই অভিব্যক্তি মোদীর।

শেষ দিনের প্রচার
সি-প্লে উঠে সবরমতী থেকে ধারোইয়ের দিকে উড়ে গেলেন মোদী। সেখানে গুজরাত নির্বাচনের প্রচারের শেষদিনে জনসভা করবেন তিনি।












Click it and Unblock the Notifications