গুজরাত বিধানসভা নির্বাচন ২০২২ LIVE: পাঁচটা পর্যন্ত ভোটদানের হার ৫৬.৮৮ শতাংশ! রেকর্ড বলছে কমিশন

গুজরাত বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার। গুজরাতে মোট আসন ১৮২টি। তার মধ্যে বৃহস্পতিবার ৮৯টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। বাকি ৯৩টি আসনে ভোট হবে আগামী সোমবার ৫ ডিসেম্বর। একনজরে দেখে নেওয়া যাক প্রথম দফার ভোটের সমস্ত আপডেট।

Gujarat Election 2022 Phase 1 Live: গুজরাত দখলের লড়াই

Dec 01, 2022, 6:19 pm IST

মোদীর রোড শো ঘিরে চড়ছে উন্মাদনা

আগামী পাঁচ তারিখ দ্বিতীয় দফার নির্বাচন। আর তার আগে মোদীর রোড শো! একেবারে জনজোয়ার। ভিড় সামলাতে হিমশিম প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তা আধিকারিকদের।
Dec 01, 2022, 5:44 pm IST

পাঁচটা পর্যন্ত কত ভোট

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত ৫৬.৮৮% মানুষ প্রথম দফাতে ভোটাধিকার প্রয়োগ করেছেন। নিজার বিধানসভা আসনে সর্বাধিক ভোটার ছিল ৭৭.৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ছিল গান্ধীধামে। যেখানে ভোট পড়েছে ৩৯.৮৯ শতাংশ
Dec 01, 2022, 5:23 pm IST

জোরকদমে প্রচারে প্রধানমন্ত্রী

গুজরাটের আহমেদাবাদে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো! কড়া নিরাপত্তার মধ্যে চলছে সেই শো। এক দিকে প্রথম পর্যায়ের নির্বাচন চলছে অন্যদিকে জোরকদমে প্রচারে প্রধানমন্ত্রী
Dec 01, 2022, 5:06 pm IST

সিদ্দি সম্প্রদায়ের ভোটাররা ভোট দিলেন

গির সোমনাথ জেলার মধুপুর জাম্বুরে সিদ্দি সম্প্রদায়ের ভোটাররা তাদের ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের তরফে এই সংক্রান্ত বেশ কিছু ছবি সামনে নিয়ে এসেছে। রইল সেই ছবি গুলি-
Dec 01, 2022, 4:56 pm IST

কংগ্রেসকে আক্রমণ ওয়েসির

কড়া ভাষায় কংগ্রেসকে আক্রমণ ওয়েসির। এবার গুজরাত নির্বাচনে বড় ফ্যাক্টার আসাদউদ্দিনের পার্টি। একাধিক কেন্দ্রে তাঁরা প্রার্থী দিয়েছে বলে জানা যাচ্ছে।
Dec 01, 2022, 4:42 pm IST

গুজরাট নির্বাচন নিয়ে কি বলছেন নাড্ডা

বিজেপির দিকে যাবে গুজরাট নির্বাচনের ফলাফল। আজকের নির্বাচনের ভালো ফল বিজেপি করবে বলেই দাবি নাড্ডার। এমনকি সে রাজ্যে মুখ্যমন্ত্রী ভালো কাজ করেছেন বলেও দাবি বিজেপির সর্বভারতীয় সভাপতি
Dec 01, 2022, 4:37 pm IST

বিরোধীদের জবাব অমিত শাহের

ব্যালটেই গুজরাটের মানুষ জবাব দেবে। প্রধানমন্ত্রী মোদীর পাশে দাঁড়িয়ে কংগ্রেস সহ বিরোধীদের জবাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আগামী পাঁচ তারিখ দ্বিতীয় দফার ভোট হবে গুজরাতে।
Dec 01, 2022, 4:16 pm IST

বিজেপি প্রার্থীর উপর হামলা

নভসারির বিজেপি প্রার্থী পীযূষ ভাই প্যাটেল অভিযোগ করেছেন যে আজ ভোরে ঝারি গ্রামে অজ্ঞাত ব্যক্তিরা তাঁর উপর হামলা করেছে। এমনকি একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ তাঁর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
Dec 01, 2022, 4:04 pm IST

ভোটের হার কোথায় কত?

গুজরাত নির্বাচনের প্রথম দফাতে রেকর্ড ভোট। এমন টাই জানাচ্ছে নির্বাচন কমিশন। দুপুর তিনটে পর্যন্ত ভোটার টার্ন আউট 48.48%। এক নজরে কোথায় কত টার্ন আউট সেই তথ্য রইল-
Dec 01, 2022, 4:00 pm IST

কেজরিওয়ালের রোড শো

আহমেদাবাদে এই মুহূর্তে রোড শো করছেন আম আদমি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তাঁর সঙ্গেই রয়েছেন প্রাক্তন ক্রিকেটার এবং রাজ্য সভার সাংসদ হরভজন সিং। প্রাক্তন ক্রিকেটারকে দেখতে ভিড় সাধারণ মানুষের
Dec 01, 2022, 3:16 pm IST

ভাবনগরে ভোট পড়েছে ৩২.৭৪ শতাংশ, বোতাদে ৩০,২৬ শতাংশ, গির সোমনাথে ৩৫.৯৯ শতাংশ
Dec 01, 2022, 3:15 pm IST

আমরেলিতে সর্বনিম্ন ভোট পড়েছে ৩২.০১ শতাংশ, ভারুচে ভোট পড়েছে ৩৫.৯৮ শতাংশ
Dec 01, 2022, 3:13 pm IST

১ টা পর্যন্ত তাপীতে ভোট পড়েছে সর্বোচ্চ ৪৬.৩৫ শতাংশ
Dec 01, 2022, 3:12 pm IST

১৯ টি জেলায় ১৩০৬৫ টি বুথে লাইভ ওয়েবকাস্টিং চলছে
Dec 01, 2022, 2:23 pm IST

বেলা ১ টা পর্যন্ত ভোটদানের হার ৩৪.৪৮%
Dec 01, 2022, 1:43 pm IST

গুজরাতের পাঁচমহলে প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Dec 01, 2022, 1:42 pm IST

আরাবল্লীতে সভা যোগী আদিত্যনাথের
Dec 01, 2022, 1:42 pm IST

আহমেদাবাদে রোড শো অমিত শাহের
Dec 01, 2022, 1:05 pm IST

সুরাতে ভোটদানের পরে আপ প্রার্থী
Dec 01, 2022, 12:12 pm IST

সকাল ১১ টা পর্যন্ত ভোটদানের হার ১৮.৯৫ শতাংশ
Dec 01, 2022, 12:11 pm IST

ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডভিয়া
Dec 01, 2022, 11:49 am IST

ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী দর্শনা জারদোস
Dec 01, 2022, 11:30 am IST

গুজরাতের অর্থমন্ত্রী কানুভাই দেশাইয়ের প্রতিক্রিয়া
Dec 01, 2022, 11:15 am IST

ভোট দিচ্ছেন প্রবীণ নাগরিকরা
Dec 01, 2022, 11:14 am IST

ভুজের বুথে ভোট দিলেন গুজরাত বিধানসভার স্পিকার
Dec 01, 2022, 11:10 am IST

বয়স ১০০ বছর, ভোটদানের পরে উমরগ্রামে মহিলা দেখাচ্ছেন হাত
Dec 01, 2022, 10:50 am IST

জামনদরে ভোট দিলেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজা
Dec 01, 2022, 10:50 am IST

ভোট দেওয়ার পরে কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপালা
Dec 01, 2022, 10:49 am IST

ভোট দিলেন গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সিংভি
Dec 01, 2022, 10:48 am IST

ভারুচে ভোট দিলেন প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের মেয়ে মুমতাজ প্যাটেল
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+