গুজরাত নির্বাচনে কঠিন লড়াইয়ের পর রাজকোট পশ্চিম দখলে রাখলেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি
মোদীর গড় গুজরাতে গেরুয়া শিবিরের অন্যতম সেনাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জয়ের মুখ দেখলেন।
মোদীর গড় গুজরাতে কঠিন লডা়ইের পর , গেরুয়া শিবিরের অন্যতম সেনাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জয়ের মুখ দেখলেন। রাজকোট পশ্চিম কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী ইন্দ্রনীল রাজগুরুকে হারিয়ে এই জয় কার্য়ত ছিনিয়ে নিয়েছেন তিনি।

উল্লেখ্য, সকালে ভোট গণনা শুরু হতেই প্রথম দফার ভোট গণনার শেষে বিজেপি ছাপিয়ে এগোতে শুরু করে কংগ্রেস। বিজেপির বেশ কিছু হভিওয়েট নেতাও পিছিয়ে পড়তে থাকেন। এঁদের মধ্যে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। রাজকোট পশ্চিম কেন্দ্রের এই লড়াই , রূপানির কাছে ছিল সম্মান বাঁচানোর লড়াই। প্রসঙ্গত, সৌরাষ্ট্র এলাকার প্রাণ কেন্দ্র হল রাজকোট। যাকে গুজরাতের অন্যতম ব্যাণিজ্যিক কেন্দ্রও বলা যায়।
উল্লেখ্য, এই কেন্দ্রের ৭৫০০০ পাতিদার ভোট রয়েছে। এই পাতিদার সম্প্রদায় সরকারী কাজে কোটার দাবিতে সরব হয়েছে বিজেপি-র আমলেই। পাতিদার নেতা হার্দিক পাটেল এই সম্প্রদায়ের নেতা, যিনি বহুকাল ধরেই বিজেপি-র ২২ বছরের শাসনকালে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে সরব হন।












Click it and Unblock the Notifications