একী! গোডাউন থেকে লেবু চুরি করল চোরের দল, তদন্তে উত্তরপ্রদেশের পুলিশ
একী! গোডাউন থেকে লেবু চুরি করল চোরের দল, তদন্তে উত্তরপ্রদেশের পুলিশ
চুরি করলে চোরেদের আনন্দ হয়, সেটা স্বাভাবিক! মোবাইল, ল্যাপটপ ও সোনা-সহ অনেক জিনিস চুরি হতে শোনা যায়। তাই বলে লেবু! এও সম্ভব, হ্যাঁ এমনই ঘটনা ঘটল উত্তরপ্রদেশের শাহজাহানপুরে। এখানে লেবুর দাম আকাশছোঁয়া। আর লেবু কেনা এখানে বড়লোকি আনা ছাড়া কিছু না। আর সেটাই কাজে লাগল চোরের দল। কিন্তু কীভাবে ঘটাল এমন ঘটনা?

জানা গিয়েছে, চোরেরা ৬০ কেজি লেবু চুরি করে এক সবজি ব্যবসায়ীর গোডাউন থেকে। শুধু এটাতেই তারা থেমে থাকননি, সেই সঙ্গে কিছু উচ্চমূল্যের সবজি চুরি করেছে। যার জেরে মাথায় হাত পড়েছে সবজি ব্যবসায়ীর।
ব্যবসায়ীর দোকান বাজারিয়া এলাকার বাহাদুরগঞ্জে। সবজি ব্যবসায়ী মনোজ কাশ্যপ বলেন, আমার গোডাউন থেকে চোরেরা ৬০ কেজি লেবু, ৪০ কেজি পেঁয়াজ, ৩৮ কেজি রসুন চুরি করেছে। রবিবার সকালে সবজি বাজারে গিয়ে তিনি দেখেন, গোডাউনের তালা ভেঙে সবজি রাস্তার ওপর পড়ে আছে। এই চুরির খবর পেয়ে ব্যবসায়ীরা জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
এঘটনায় পুলিশের মুখপাত্র জানান,তারা এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব তারা চোরেদের খুঁজে বের করার চেষ্টা করবে। অন্যান্য জায়গার তুলনায় এখানে লেবুর দাম খুব বেশি।
লেবু প্রতি কিলোগ্রামে ৩২৫ টাকা। পিস হিসাবে এখানে ১৩ টাকা মূল্যে বাজারে বিক্রি হয় লেবু । লেবুর দাম বাড়ার কারণে ডাল, তড়কায় লেবুর টুইস্ট, তন্দুরি মুরগির ও লেবুর রস, স্যালাডে লেবু মেশানো ব্যবসায়ী-সহ সাধারণ মানুষের অসুবিধা হয়ে যাচ্ছে। অনেক বাসিন্দাদের মতে, আর এই গরমে ইমোনেড, যা 'শিকঞ্জি' নামে পরিচিত, তা আর অতিথিদের দেওয়া যাবে না। সেখানকার বাসিন্দাদের দুপুরের খাওয়ার পাত থেকেও লেবু উধাও হয়েছে।
যদিও উচ্চমূল্য লেবুর দাম সাধারণ মানুষকে খাওয়ার পরিমাণ মারাত্মকভাবে কমিয়ে আনতে বাধ্য করেছে। রাস্তার পাশের অনেক ধাবা, হোটেল, খাবারের দোকানগুলি লেবু পরিবেশন বন্ধ করে দিয়েছে। তার একটাই কারণ লেবুর দাম বৃদ্ধি।
সেখানকার নামী দামী রেস্তোরাঁগুলিতেও লেবু স্যালাডের থালা উধাও হচ্ছে। ফেডারেশন অফ হোটেল অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের সভাপতি গিরিশ ওবেরয় বলেন, আচমকাই জ্বালানির দাম বেড়েছে। সেই সঙ্গে লেবুর দামও আকাশছোঁয়া। এত দাম বাড়ার ফলে ছোট হোটেলগুলি লেবু পরিবেশন বন্ধ করে দিয়েছে। বড় রেস্তোরাঁগুলিও খাবারের সঙ্গে লেবু বিক্রি বন্ধ করছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications