পুলওয়ামায় ফের নাশকতার চেষ্টা! পুলিশের ডিএসপির বাড়িতে গ্রেনেড হামলা
এদিন যেমন এই অবন্তীপুরাতেই হামলার চেষ্টা হল। পুলওয়ামার ডিএসপি (স্পেশাল অপারেশনস)-র বাড়িতে গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা।
পুলওয়ামার অবন্তীপুরায় জঙ্গি হামলা হয় সিআরপিএফ কনভয়ে। যার জেরে শুধু দেশে নয়, আন্তর্জাতিক দুনিয়ায় হইচই পড়ে গিয়েছে। সেই ঘটনার পর ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। তবে তারপরও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা বারবার হামলার চেষ্টা করে চলেছে।

এদিন যেমন এই অবন্তীপুরাতেই হামলার চেষ্টা হল। পুলওয়ামার ডিএসপি (স্পেশাল অপারেশনস)-র বাড়িতে গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা।
J&K Police: A blast has been reported from Awantipora in Pulwama district. Police are ascertaining facts at the spot. No loss of life or any injury has been reported. pic.twitter.com/ofg79bkyeQ
— ANI (@ANI) March 3, 2019
এই ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। তবে কোনও হতাহতের খবর নেই। স্থানীয় পুলিশ তদন্তে নেমেছে। এই ঘটনার পিছনে কারা রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।












Click it and Unblock the Notifications