জঙ্গি গ্রেফতারের পরেই কাশ্মীরে গ্রেনেড হামলা, জখম সিআরপিএফ জওয়ান সহ ৬

জঙ্গি গ্রেফতারের পরেই কাশ্মীরে গ্রেনেড হামলা, জখম সিআরপিএফ জওয়ান সহ ৬

সকালেই উপত্যকায় এক জঙ্গিকে গ্রেফতার করেছে বাহিনী, তারপরেই কাশ্মীরে গ্রেনেড হামলার ঘটনা ঘটল। মঙ্গলবার কাশ্মীরের বাদগাম জেলায় পাখরেপোরায় টহলরত সিআরপিএফের ব্যাটেলিয়নকে টার্গেট করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। সূত্রের খবর সেই গ্রেনেড হামলায় এক সিআরপিএফ জওয়ান এবং এক পুলিসকর্মী সহ ৬ জন আহত হয়েছেন।

গ্রেনেড হামলা কাশ্মীরে

গ্রেনেড হামলা কাশ্মীরে

ফের নাশকতা মাথাচারা দিয়ে উঠেছে কাশ্মীরে। গত কয়েকদিন ধরেই একের পর এক ঘটনা ঘটে চলেছে উপত্যকায়। হান্দওয়ারার পর এবার বাদগামে সিআরপিএফ জওয়ানদের টার্গেট করে হামলা চালাল জঙ্গিরা। পাখরেপোরায় টহল রত সিআরপিএফের ১৮১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের টার্গেট করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। তাতে এক সিআরপিএফ জওয়ান সহ ৬ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে একজন পুলিসকর্মীও রয়েছেন।

গ্রেফতার জঙ্গি

গ্রেফতার জঙ্গি

এই ঘটনার কয়েকঘণ্টা আগেই কাশ্মীরের ডোডা জেলা থেকে এক জঙ্গিকে গ্রেফতার করে বাহিনী। তনবীর আহমেদ মালিক নামে ওই জঙ্গি কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। তাকে জেরা করছে পুলিস

সেনা জঙ্গি সংঘর্ষ

সেনা জঙ্গি সংঘর্ষ

২ মে কাশ্মীরের হান্দওয়ারায় সেনা জঙ্গি সংঘর্ষে শহিদ হয়েছেন ৫ জওয়ান। তাঁদের মধ্যে একজন সেনা অফিসারও ছিলেন। এই সংঘর্ষে ২ জঙ্গিও নিকেশ হয়েছে। হান্দওয়ারার একটি বাড়িতে বাসিন্দাদের পণবন্দি করে সংঘর্ষ চালাচ্ছিল জঙ্গিরা। তাঁদের মুক্ত করতেই অভিযান চালায় সেনাবাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+