Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘‌গাঁও, গরিব অউর কিষাণ‌’‌ গ্রামাঞ্চলের মন জয়ে বাজেটে নয়া প্রকল্প মোদী সরকারের

গরিবি হঠাও হতে চলেছে তাঁর মূল লক্ষ্য। লোকসভা ভোটে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে দেশবাসীকে এমনই বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদী।

গরিবি হঠাও হতে চলেছে তাঁর মূল লক্ষ্য। লোকসভা ভোটে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে দেশবাসীকে এমনই বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই লক্ষ্য পূরণেই বাজেটে এই নয়া প্রকল্পের কথা শোনালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি ঘোষণা করেছেন মোদীর গরিবি হঠাও লক্ষ্যে কাজ করবে '‌গাঁও গরিব অউর কিষাণ'‌ অর্থাৎ গ্রাম, গরিব ও কৃষক এঁদের উন্নয়নই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

‘‌গাঁও, গরিব অউর কিষাণ‌’‌ গ্রামাঞ্চলের মন জয়ে বাজেটে নয়া প্রকল্প মোদী সরকারের

নির্মলা সীতারমন জানিয়েছেন, এই প্রকল্পে ২০২২ সালের মধ্যে গ্রামাঞ্চলে সকলের জন্য ঘর তৈরি করে গেবে সরকার। দেড় কোটি ঘর নির্মাণ করা হবে গ্রামাঞ্চলের গরিবদের জন্য। কারণ মোদী আগেই বলেছিলে দেশের দারিদ্র দূরীকরণই এখন তাঁর মূল উদ্দেশ্য। কোনও মানুষ গরিব থাকবে না এই লক্ষ্যেই কাজ করবে তাঁর সরকার।

এই প্রকল্প মোদীর সেই লক্ষ্যেরই দিক নির্দেশ করছে। যে ২ কোটি ঘর গ্রামাঞ্চলে সরকার তৈরি করবে সেই ঘরগুলিতে বিদ্যুৎ এবং গ্যাস এবং পরিশ্রুত পানীয় জলের সংযোগ থাকবে। এই ধরনের গৃহনির্মাণের সময়সীমা ৩১৪ দিন থেকে কমিয়ে ১১৪ দিন করা হয়েছে।

গ্যাসের দাম অগ্নি মূল্য হলেও নির্মলা সীতারমন আজ সংসদে জানিয়েছেন ২০২২ সালের মধ্যে সব গরিব পরিবারের ঘরে পৌঁছে যাবে রান্নার গ্যাস। কোথাও আর উনুন, কাঠ জ্বালিয়ে রান্না হবে না। গত পাঁচ বছরে মোদী সরকারকে বিপুল কৃষক বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। সে বিক্ষোভ যাতে নতুন করে দেখা না দেয় সেজন্য কৃষকদের এই প্রকল্পের আওতায় রাখা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+