কেন্দ্রের লাকি ড্র : অনলাইন লেনদেনে করলে জিততে পারেন ১ কোটি টাকা পুরস্কার
ডিজিটাল লেনদেনকে উৎসাহ যোগাতে এবার নতুন রাস্তা বের করল কেন্দ্র। নীতি আয়োগের উদ্যোগে এবার ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করলে মেগা লাকি ড্র-য়ে পেয়ে যেতে পারেন ১ কোটি পর্যন্ত টাকা।
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর : ডিজিটাল লেনদেনকে উৎসাহ যোগাতে এবার নতুন রাস্তা বের করল কেন্দ্র। নীতি আয়োগের উদ্যোগে এবার ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করলে সাপ্তাহিক বা ত্রৈমাসিক লটারির সাহায্যে পেয়ে যেতে পারেন আকর্ষণীয় পুরস্কার।
দুটি প্রকল্পর সাহায্যে জিততে পারেন একটি দ্য লাকি গ্রাহক যোজনা যা গ্রাহকদের জন্য আর ডিজি ধন ব্যাপারি যোজনা যা ব্যবসায়ীদের জন্য।

৫০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকা পর্যন্ত টাকার লেনদেনের ক্ষেত্রে পুরস্কার প্রযোজ্য।
লাকি গ্রাহক যোজনার আওতায় ২৫ ডিসেম্বর থেকে শুরু করে প্রত্যেকদিন ১৫,০০০ বিজয়ী ১০০০ টাকা করে জিততে পারেন। এই সুযোগ আগামী ১০০ দিন পর্যন্ত উপলব্ধ থাকবে। সাপ্তাহিক লটারিতে ৭০০০ গ্রাহক সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত জিততে পারে।
অন্যদিকে ডিজি ধন ব্যাপারি যোজনার আওতায় ৭০০০ ব্যবসায়ী প্রতি সপ্তাহে ৫০,০০০ টাকার পুরস্কার মূল্য পেতে পারবে।
এই দুই প্রকল্পের আওতায় মেগা পুরস্কার হিসাহে গ্রাহকরা ১ কোটি, ৫০ লক্ষ এবং ২৫ লক্ষ টাকার পুরস্কার মূল্য জিততে পারবে আর ব্যবসায়ীরা ৫০ লক্ষ, ২৫ লক্ষ এবং ৫ লক্ষ টাকার পুরস্কার মূল্য জিততে পারবে।
নীতি আয়োগ সিইও অমিতাভ কান্ত জানিয়েছেন এই পুরো প্রকল্পে ৩৪০ কোটি টাকার হিসাব ধরা হচ্ছে। আমাদের মূল লক্ষ্য দরিদ্র, মধ্যবিত্ত ও ব্যবসায়ীরা, যাদের আমরা চাই ডিজিটাল লেনেদেনে উৎসাহ দিতে।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications