সরকারি কর্মীদের জন্যে বড়সড় স্বস্তির খবর, অনেকটাই বাড়ল মহার্ঘ ভাতা

সরকারি কর্মচারীদের জন্যে সুখবর। ডিএ ঘোষণা করল সরকার। করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্বেই টলমল অর্থনীতি। যার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও।

সরকারি কর্মচারীদের জন্যে সুখবর। ডিএ ঘোষণা করল সরকার। করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্বেই টলমল অর্থনীতি। যার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও।

অনেকটাই বাড়ল মহার্ঘ ভাতা

বেতন বৃদ্ধি কিংবা ডিএ নিয়ে অনেকেই আতঙ্কে ছিলেণ। কিন্তু অবশেষে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যে ডিএ ঘোষণা করল মোদী সরকার।

মাসের হিসাবে দু'গুন বাড়ল মহার্ঘ ভাতা। প্রতি মাসে ১০৫ টাকা থেকে তা বেড়ে দাঁড়াল ২১০ টাকা। চলতি অর্থ বর্ষের গোড়া অর্থাৎ ১ এপ্রিল থেকে নয়া নিয়ম কার্যকর হয়েছে। শুক্রবার জানাল কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক।

জানানো হয়েছে, কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন দেড় কোটির বেশি কর্মচারী। শুধু তাই নয়, মাসের হিসাবে ভাতা বাড়ার ফলে তাঁদের ন্যূনতম বেতনও অনেকটাই বাড়তে চলেছে। তবে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা এবং রেল, খনি, তেল ও বন্দরে কেন্দ্রের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত অস্থায়ী এবং ঠিকাকর্মীদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।

অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১-এর জানুয়ারিতে ৩ শতাংশ ডিএ দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। ডিএ ইস্যুতে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে রাজ্য সরকারের টানাপড়েন চলছে কয়েক বছর ধরেই।

রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল (স্যাট) থেকে হাইকোর্ট, বারবার মামলা গড়িয়েছে নানা এজলাসে। কিন্তু টানাপড়েন মেটেনি। পরে রাজ্য সরকার ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার কথা ঘোষণা করে। কিন্তু সে ঘোষণাও ছিল ডিএ-হীন।

তাই গত বছর শেষে মুখ্যমন্ত্রী ৩ শতাংশ ডিএ ঘোষণা করায় বৈঠকে উপস্থিত ফেডারেশন নেতারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

মুখ্যমন্ত্রী জানান, এই ৩ শতাংশ ডিএ দিতে রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হবে ২ হাজার কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো চলতি বছরের প্রথমদিন থেকেই ডিএ পাচ্ছেন কর্মীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+