কয়লা খনি ও ডিজিটাল মিডিয়ায় বাড়ছে বিদেশি বিনিয়োগ! চিনি রপ্তানিতে ৬,২৬৮ কোটির ভর্তুকি

আর্থিক বৃদ্ধির গতিকে ফের পুরনো ট্র্যাকে ফিরিয়ে আনতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মোদী ক্যাবিনেট।

আর্থিক বৃদ্ধির গতিকে ফের পুরনো ট্র্যাকে ফিরিয়ে আনতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মোদী ক্যাবিনেট। চারটি ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের নিয়মাবলী শিথিল করা হয়েছে। এর মধ্যে কয়লা খনিতে সরাসরি ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ডিজিটাল মিডিয়ায় বিদেশি বিনিয়োগের মাত্রা
বাড়িয়ে ২৬ শতাংশ করা হয়েছে।

কয়লাখনিতে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের অনুমোদন

কয়লাখনিতে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে, বুধবারের ক্যাবিনেট বৈঠকে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল। সারা পৃথিবীতেই বিদেশি বিনিয়োগ ধীর গতিতে হচ্ছে। সেই জন্যই উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। জানিয়েছেন পীযূষ গোয়েল।

ডিজিটাল মিডিয়ায় ২৬ শতাংশ বিদেশি বিনিয়োগ

এদিন মন্ত্রী জানিয়েছেন, ডিজিটাল মিডিয়ায় ২৬ শতাংশ বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

একক ব্র্যান্ডের এফডিআই-এর ক্ষেত্রে মন্ত্রিসভা দেশ থেকে সংগ্রহের ক্ষেত্রে বাধ্যতামূলক সংজ্ঞা ৩০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে।

দেশে ৭৫ টি নতুন মেডিকেল কলেজ

দেশে ৭৫ টি নতুন মেডিকেল কলেজ

এদিন ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে ২০২১-২২ সাল নাগাদ দেশে ২৪,৩৭৫ কোটি টাকা বিনিয়োগে ৭৫ টি মেডিকেল কলেজ স্থাপন করবে। এই কলেজগুলি তৈরি
হলে সারা দেশে প্রতিবছর ১৫,৭০০ চিকিৎসক তৈরি হবে।

চিনি রপ্তানিতে ভর্তুকি

দেশ থেকে ৬০ লক্ষ মেট্রিকটন চিনি রপ্তানিতে ৬,২৬৮ কোটি টাকা ভর্তুকি দেবে কেন্দ্র। এদিনের ক্যাবিনেট বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে। এই ভর্তুকির টাকা
সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে। দেশে এই মুহুর্তে ১৬২ লক্ষ মেট্রিকটন চিনি মজুত রয়েছে। এর মধ্যে ৪০ লক্ষ মেট্রিকটন উদ্বৃত্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+