ফের রেশন দুর্নীতি নিয়ে সরব রাজ্যপাল ধনখড়, আধিকারিকদের নিরপেক্ষ হয়ে কাজ করার অনুরোধ

ফের রেশন দুর্নীতি নিয়ে সরব রাজ্যপাল ধনখড়, আধিকারিকদের নিরপেক্ষ হয়ে কাজ করার অনুরোধ

ফের রাজ্যের রেশন দুর্নীতি নিয়ে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই নিয়ে পর পর তিন দিন একই ইস্যুতে লাগাতার টুইট করে চলেছেন তিনি। রাজ্যে রেশনের কালোবাজারি রুখতে প্রশানিক আধিকারিকদের নিরপেক্ষ হয়ে কাজ করার অনুরোধ জানিয়েছেন রাজ্যপাল।

ফের টুইট রাজ্যপালের

ফের টুইট রাজ্যপালের

মঙ্গলবারের পর বুধবার আবার রেশন দুর্নীতি নিয়ে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। গোটা রাজ্যে রেশনের কালোবাজারি হচ্ছে বলে টুইটে অভিযোগ করেছেন তিনি। এই কালো বাজারি রুখতে প্রশাসনিক আদিকারিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। রাজ্যের গরিব মানুষরা যাতে ৫ কেজি চাল এবং ১ কেজি ডাল সমান ভাবে পান সেদিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। গত ৫ মে প্রধানমন্ত্রী অন্ন যোজনায় ৯৮৮০ মেট্রিকজন মুসুর ডাল বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে ৬৮০০ মেট্রিক টন ডাল রাজ্যে এসে পৌঁছেছে আরও ডাল আগামী ২ দিনের মধ্যে রাজ্য পেয়ে যাবে বলে টুইটে উল্লেখ করেছেন তিনি।

রেশন দুর্নীতির অভিযোগ

রেশন দুর্নীতির অভিযোগ

মঙ্গলবার চার পাতার চিঠিতে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি অভিযোগ করেছিলেন মমতার সরকার রাজ্যে রেশনের কালোবাজারি চালাচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতারা রেশনের চাল চুরি করছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। এছাড়াও একাধিক অভিযোগে মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

জেলায় জেলায় রেশন অসন্তোষ

জেলায় জেলায় রেশন অসন্তোষ

যদিও রাজ্যপাল প্রথম নন এর আগে একাধিক বিরোধী রাজনৈতিক দল রাজ্যে রেশন বণ্টন নিয়ে দুর্নীতির অবিযোগ তুলেছেন। সিপিএম, কংগ্রেস, বিজেপি একই অভিযোগ করেছে। বিভিন্ন জেলায় রেশন নিয়ে বিক্ষোভও হয়েছে। মঙ্গলবার তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের গড়ে রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ চরমে ওঠে। কমব্যাট ফোর্স নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস। গ্রেফতার করা হয়েছে রেশন ডিলারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+