কিশোর কুমারের জন্মদিনে গুগলের ডুডল, স্মৃতিচারণ লতার

১৯২৯ সালের ৪ অগস্ট খাঁটি বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় কিশোর কুমারের। ছেলেবেলার নাম ছিল আভাসকুমার গঙ্গোপাধ্যায়। পরে হন কিশোর কুমার! তিনি বলিউডে দাপিয়ে বেড়িয়েছেন টানা চার দশক। সঙ্গীতের পাশাপাশি অভিনয়েও ছিলেন সমান দক্ষ। আজও তাঁর সমতুল কেউ তৈরি হয়নি বলিউডে। 'খাইকে পান বনারসওয়ালা', 'পগ ঘুঙরু বাঁধ', 'রূপ তেরা মস্তানা', 'মেরে স্বপ্নোঁ কি রাণী কব আয়েগি তু', 'ও মেরে দিল কে চ্যায়ন', 'ছু কর মেরে মন কো' ইত্যাদি গান তো আজও লোকের মুখে মুখে ফেরে। শুধু হিন্দি নয়, বাংলা, মারাঠি, গুজরাতি, কন্নড়, মলয়ালম, ওড়িয়া, উর্দু ইত্যাদি ভাষাতেও গান গেয়েছেন। 'ভালোবাসা ছাড়া আছে কী', 'নয়নসরসী কেন ভরেছে জলে', 'আমরা পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে', 'এক পলকের একটু দেখা', 'হাওয়া মেঘ সরায়ে', 'তোমায় পড়েছে মনে' ইত্যাদি হল তাঁর গাওয়া চিরকালীন বাংলা গান।
কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে এ দিন স্মৃতিমেদুর হয়ে পড়েন লতা মঙ্গেশকর। তিনি বলেন, "কিশোর কুমার খুবই প্রাণচঞ্চল ছিলেন। নিজে আনন্দে মেতে থাকতেন, আমাদেরও মাতিয়ে রাখতেন। তখন সবাই কাজ করত মনে আনন্দে। কাজ করে মজা পাওয়া যেত।"আশা ভোঁসলে, অমিতাভ বচ্চন, শর্মিলা ঠাকুর প্রমুখও স্মৃতিচারণ করেছেন।












Click it and Unblock the Notifications