যুক্তরাজ্যে ক্লিনচিট : খুব শীঘ্রই ভারতের ফিরতে চলেছে ম্যাগি!
নয়াদিল্লি, ২ জুলাই : ভারতে ম্যাগি প্রেমীদের জন্য সুখবর। ভারত থেকে ব্যবসা গুটিয়ে নেওয়া ম্যাগি সসম্মানে উত্তীর্ণ হল যুক্তরাজ্য ইংল্যান্ডে। সেখানকার খাদ্যনিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা 'ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি' ভারত থেকে রপ্তানিকৃত ম্যাগিকে পরীক্ষা করে ক্লিনচিট দিয়েছে।
ম্যাগিতে প্রবল মাত্রার সীসা ও মনোসোডিয়াম গ্লুটামেট বা এমএসজি পাওয়া যাওয়ার অভিযোগে গতমাসে ভারতের কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা 'এফএসএসএআই' ভারতের বাজার থেকে ম্যাগিকে তুলে নিতে নির্দেশ দেয় প্রস্তুতকারক সংস্থা নেসলেকে।

এরপর বাজার থেকে ম্যাগি তুলে নেওয়া হয়। তার কিছু অংশ মুম্বই হাইকোর্টের অনুমতি নিয়ে বিদেশে রপ্তানি করা হয়। বুধবার ইংল্যান্ডের খাদ্যনিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, ভারতে তৈরি আমদানিকৃত ম্যাগিতে সীসার পরিমাণ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত নয়। ফলে তা গ্রাহকের কোনও ক্ষতি করবে না।
জানা গিয়েছে, ভারত থেকে আমদানি করা ম্যাগি ছাড়াও ইংল্যান্ডের স্থানীয় বাজারের প্যাকেটও পরীক্ষা করা হয়েছে। কোথাওই অতিরিক্ত সীসার উপস্থিতি পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্য কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের খাদ্যনিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থাগুলিও ভারত থেকে আমদানি করা ম্যাগিকে সম্পূর্ণ নিরাপদ বলে 'ক্লিনচিট' দিয়েছে। ফলে অদূর ভবিষ্যতে ফের একবার ভারতের বাজারে স্বমহিমায় ফেরার পথ সুগম হচ্ছে ম্যাগির।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications