প্রতি কেজির দাম ৪০০০০ টাকা! চা তো নয় এক পেয়ালা গলানো সোনা

গুয়াহাটি টি অকশন সেন্টারে এক সর্বভারতীয় নিলামে অরুণাচল প্রদেশের দনিপোলো টি এস্টেটে বিশেষ চা গোল্ডেন নিডল-এর দাম উঠল কেজি প্রতি ৪০০০০ টাকা।

এক কেজি চা, তার দাম উঠল ৪০,০০০ টাকা! গুয়াহাটি টি অকশন সেন্টারে এক সর্বভারতীয় নিলামে এমনই রেকর্ড দাম উঠল গোল্ডেন নিডল টি নামে এক বিশেষ চা-এর। এই বিশেষ চা তৈরি হয়েছে অরুণাচল প্রদেশের দনিপোলো টি এস্টেটে।

প্রতি কেজির দাম ৪০০০০ টাকা! চা তো নয় এক পেয়ালা গলানো সোনা

গোল্ডেন নিড টি যেন ঠিক এক পেয়ালা গলে যাওয়া সোনা, এমনচাই বলছেন চা-বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন গোল্ডেন নিডল হল এক ধরণের অত্যন্ত স্পর্ষকাতর ছোটো আকারের চা-এর পাতি। অতি সাবধানে সেই পাতি তুলতে হয়। অত্য়ন্ত নরম এই চায়ের পাতার উপর একটি সোনালি রঙের পরত থাকে, যার থেকে এর নাম হয়েছে গোল্ডেন নিডল। ধরলে মনে হয় যেন ভেলভেটের তৈরি।

এই চা সাধারণত দুধ ছাড়া লিকার হিসেবেই বানানো হয়। লিকারের রঙটিও হয় সোনালি। মনে হবে যেন এক পেয়ালা গলানো সোনা। স্বাদ একটু মিস্টি মিস্টি। তবে এর গন্ধই সবচেয়ে বেশি টানে চা প্রেমীদের। দনিপোলো টি এস্টেটের ম্যানেজার, মনোজ কুমার জানিয়েছেন এই চা তৈরিতে মোটেই সহজ নয়। অনেক কসরত ও প্রচেষ্টা লাগে এর পেছনে।

তিনি আরও জানিয়েছেন এর আগে তাদের বাগানেই তৈরি হয়েছে সিলভার নিডল টি। তার দাম উঠেছিল কেজিতে ১৭,০০১ টাকা। তিনি আরও জানান, 'এই ধরণের বিশেষ চাগুলি তৈরিতে যেরকম অসামান্য দক্ষতা লাগে, সেরকম একই সঙ্গে লাগে প্রকৃতির আশির্বাদও।'

গুয়াহাটি টি অকশন সেন্টারের নিলাম থেকে ৪০.০০১ টাকা খরচ করে ১.১ কেজি গোল্ডেন নিডল চা কিনেছে দুয়াহাটির সহচেয়ে পুরনো চায়ের দোকান আসাম টি ট্রেডার্স। জিটিএসি-তে এর কাছাকাছি দাম উঠেছিল মনোহারি গোল্ড টি-র। ৩৯.০০১ টাকা কেজি দরে সর্হভারতীয় নিলামে সেই চা বিক্রি করেছিল কন্টেম্পোরারি ব্রোকার্স। গুয়াহাটির সৌরভ টি ট্রেডার্স সেই চা কিনেছিল দিল্লি ও আহমেদাবাদে বিক্রির জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+