সোনার দামে ফের বড়সড় পতন! কলকাতায় এই সোনালী ধাতুর মূল্য কোনপথে জেনে নিন

সোনার দাম ক্রমাগত নিম্মমুখী। বুধবার বাজার খুলতেই সোনার দাম পড়তে থাকে। যার অন্যতম কারণ করোনা ভাইরাসের জেরে শেয়ার বাজারে প্রভাব। করোনা ভাইরাসকে মহামারী হিসাবে বিশ্বস্বাস্থ্য সংস্থা হুয়ের ঘোষণার পর থেকেই এই দাম বড়সড় পতন দেখা দিতে শুরু করে। বুধবারই ০.১৩ শতাংশ কমে যায় সোনার দাম। ফলে টাকার হিসাবে ভারতে সোনা প্রতি ১০ গ্রামে ৫৮ টাকা হিসাবে কমে যায়। একনজরে দেখে নেওয়া যাক আজ দুপুর ১২ টার আগে পর্যন্ত দেশের কোন শহরে সোনার দাম কত ।

১০ গ্রাম সোনার দামে ভারী পতন

১০ গ্রাম সোনার দামে ভারী পতন

১০ গ্রাম সোনার দামে বুধবার থেকেই বড় পতন হয়েছে। দিল্লিতে বুধবার ৫১৬ টাকা কমে গিয়ে সোনার দাম দাঁড়িয়েছে ৪৪, ৫১৭ টাকা টাকা প্রতি ১০ গ্রামে। টাকার দামের স্থিতি খানিকটা মজবুত হতেই এমন পরিস্থিতি দেখা যায়।

কলকাতায় সোনার দাম কত?

কলকাতায় সোনার দাম কত?

কলকাতায় সোনার দাম ২২ ক্য়ারটের সাপেক্ষে দুপুর ১২ টার আগে আজ ছিল ৪২, ৮৯০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারটের সাপেক্ষে দাম ছিল ৪৪, ৩১০ টাকা। উল্লেখ্য, বুধবার থেকে যে ট্রেন্ড সোনার দামে দেখা যায়, তার প্রভাব কলকাতায় সোনার বাজার দরে দেখা গিয়েছে।

 দিল্লিতে সোনার দর

দিল্লিতে সোনার দর

দুপুর ১২ টার আগে পর্যন্ত দিল্লিতে সোনার দর ঘোরাফেরা করেছে ৪৩ হাজারের আশপাশে। এদিন ২২ ক্যারট সোনার দাম ছিল ৪২,৭১০ টাকা, ২৪ ক্যারটের দাম ছিল ৪৩,৯১০ টাকা। এদিকে, সোনার দাম যখন পড়ার দিকে, তখন রুপোর দামের উর্ধ্বগতি লক্ষ্য করা গিয়েছে । রুপোরে দাম বেড়ে হয়েছে ১৪৬ টাকা।

মুম্বইতে সোনার দাম

মুম্বইতে সোনার দাম

মুম্বইতে সোনার দাম ৪২ ,৬৬০ টাকা রয়েছে ১০ গ্রামের হিসাবে। এদিন দুপুর ১২ টার আগে, ৪৩,৬৬০ টাকায় গিয়ে দাঁড়ায় সোনার দাম। এদিকে, রুপোর দাম বুধবার থেকেই বেড়ে গিয়েছে। বর্তমানে রুপোর দাম ৪৭,২৩৪ প্রতি কেজিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+