গর্ভের সন্তানের লিঙ্গ বদলে দিতে পারেন এই 'বাবা', ভেল্কিবাজির শেষে যে কাণ্ড ঘটে গেল
গর্ভবতী মহিলার গর্ভে থাকা সন্তানের লিঙ্গ বদল করে দিতে পারে। তবে তার জন্য গর্ভবতী মহিলাকে এক বিশেষ তেল মালিশ করতে হবে। এই মালিশ করিয়ে দেবে 'বাবা' নিজেই।
ধর্ষক রাম রহিমের কীর্তি কাণ্ড ফাঁস হওয়ার সঙ্গে সঙ্গে উঠে আসছে আরও বেশ কিছু বিতর্কিত স্বঘোষিত ধর্মগুরুদের নানা কাণ্ড। কোথাও ইচ্ছাধারী বাবার আর্থিক তছরুপ ও মধুচক্র চালানোর কাণ্ড তো কোথাও অন্য 'বাবা'-র আজব নাচের ভিডিও ভাইরাল হচ্ছে। এরই মধ্যে উঠে এল আরেক ধর্মগুরুর কাণ্ড। যার দাবি সে গর্ভবতী মহিলার গর্ভে থাকা সন্তানের লিঙ্গ বদল করে দিতে পারে। তবে তার জন্য গর্ভবতী মহিলাকে এক বিশেষ তেল মালিশ করতে হবে। এই মালিশ করিয়ে দেবে 'বাবা' নিজেই।

গর্ভে থাকা ভ্রুণের লিঙ্গ বদলে দিতে পারে সে! এমনই তার ক্ষমতা !যাবতীয় ক্ষমতা তার কালো জাদুর। এমনই দাবি হায়দরাবাদের বাবা ভাই মিঞার। আর এই সমস্ত ভেল্কিবাজি দেখাতে গিয়ে সোজা পুলিশের জালে গ্রেফতার এই ভুয়ো 'বাবা'।
১৯ বছরের ফতিমা বিয়ের কিছু মাস পরেই গর্ভবতী হন। তাঁর শ্বশুর বাড়ির লোকজন ফতিমাকে নিয়ে যান বাবাভাই মিঞার কাছে। সেখানে নিয়ে গেলে, বাবা ভাই মিঞা ফতিমাকে তেল মালিশ করার নামে অশ্লীলভাবে ছুঁতে থাকে বলে অভিযোগ। ফতিমার শ্বশুরবাড়ির লোককে বোঝানো হয়, যে এই মালিশ করলে ফতিমার পুত্র সন্তান জন্মাবে।
ফতিমা এই বাবার নামে শ্বশুরবড়িতে অভিযোগ জানিয়েও কিছু ফল পানিন। এরপর যখন তাঁর সন্তান জন্মায় দেখা যায়, সেটি কন্যা সন্তান। তারপরই বাবা বাবা ভাই মিঞার এই কীর্তি সবার সামনে আসে। আর ফসিমার অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার হয় এই বাবা।












Click it and Unblock the Notifications